সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

২৩ আশ্বিন ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা গ্রেফতার।

>> ভাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস পালিত, শোভাযাত্রা, আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা

>> কোনো দুই নম্বরি কাজ আমার আমলে কোথাও করা যাবে না - ত্রাণমন্ত্রী দুলু

>> সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

>> জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরির লক্ষ্য সরকারের: ত্রাণমন্ত্রী দুলু

>> মানুষের সঙ্গে কাজের সম্পৃক্ততাই আমাকে ক্লান্ত হতে দেয় না: ত্রাণমন্ত্রী

>> আলোকিত লালমনিরহাটের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান ত্রাণমন্ত্রী দুলুর

>> বকশীগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

>> বকশীগঞ্জে ২ হাজার ৭২৬ কৃষকের হাতে কৃষক কার্ড, বিতরণ কৃষি উপকরণ সহায়তা

>> মামলা-হামলা উপেক্ষা করে রাজপথে সক্রিয়, জেলা যুবদলের সভাপতি প্রার্থী গোলাম কিবরিয়া বরাত

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চট্টগ্রামে নিহত ৯ শ্রমিকের পরিবারকে ২ লাখ টাকা, শ্রম আদালতে জমা


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-08-17
চট্টগ্রামে নিহত ৯ শ্রমিকের পরিবারকে ২ লাখ টাকা, শ্রম আদালতে জমা

চট্টগ্রামে নিহত ৯ শ্রমিকের জন্য শ্রম আদালতে জমা ১৮ লাখ টাকা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে গ্যাস দুর্ঘটনায় নিহত ৯ শ্রমিকের জন্য শ্রম আদালতে মোট ১৮ লাখ টাকা জমা দিয়েছে মালিকপক্ষ।

রোববার (১৬ আগস্ট) শ্রম আদালতে প্রত্যেক নিহত শ্রমিকের জন্য দুই লাখ টাকা করে এ অর্থ জমা দেওয়া হয়। বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী, কর্মক্ষেত্রে কোনো শ্রমিক নিহত হলে প্রাথমিক আইনি ক্ষতিপূরণ হিসেবে মালিকপক্ষকে শ্রম আদালতে নির্ধারিত অর্থ জমা দেওয়ার বিধান রয়েছে।

এর আগে ১৪ আগস্ট ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে জাহাজ কাটার সময় গ্যাস লিকেজের ঘটনা ঘটে। এতে বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাসে আক্রান্ত হয়ে ৯ শ্রমিকের মৃত্যু হয় বলে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। দুর্ঘটনার পর ইয়ার্ডটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।

মালিকপক্ষ ও বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নিহত শ্রমিকদের পরিবারকে মোট ১০ লাখ টাকা করে দেওয়ার কথা জানানো হয়েছে। এর মধ্যে শ্রম আদালতের মাধ্যমে দেওয়া দুই লাখ টাকা রয়েছে।

এদিকে দুর্ঘটনার কারণ ও নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখতে শিল্প মন্ত্রণালয়, জেলা প্রশাসন এবং মালিক সমিতির পক্ষ থেকে পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) ইয়ার্ডটির কার্যক্রম বন্ধ এবং লাইসেন্স ও অনুমতিপত্র বাতিলের দাবি জানিয়েছে।