সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চট্টগ্রাম মিরসরাইয়ে খান কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ৫ শত মাদ্রাসা ছাত্রের মাঝে কম্বল ও নগদ অর্থ প্রদান


ক্রাইম রিপোর্টার সাকিব চৌধুরী চট্টগ্রাম

eshomoy.com || 2025-01-17
চট্টগ্রাম  মিরসরাইয়ে খান কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ৫ শত মাদ্রাসা ছাত্রের মাঝে কম্বল ও নগদ অর্থ প্রদান



চট্টগ্রাম  মিরসরাইয়ে ৫ শত মাদ্রাসা ছাত্রের মাঝে কম্বল ও নগদ অর্থ বিতরণ করেছে খান কল্যাণ ট্রাস্ট।


বৃহস্পতিবার দুপুরে বারইয়ারহাট পৌরসভায় অবস্থিত খান সিটি সেন্টারে অনুষ্ঠান সম্পন্ন করা হয়। খান কল্যান ট্রাস্টের ব্যবস্থাপক দীন মোহাম্মদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি ফখরুল ইসলাম খান সিআইপি।


এসময় আরও উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী রনি সাহা, কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, সমাজসেবা কর্মকর্তা সাবরিনা আক্তার লিনা, ড. কামাল উদ্দিন, মিরসরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান, জোরারগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম, খান কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা জিয়া উদ্দিন বাবলু, জিয়াউর রহমান, আল আমিন সম্রাট প্রমুখ।


অনুষ্ঠানে খান ট্রাস্টের পক্ষ থেকে সরকারি কর্মকর্তা, প্রেস ক্লাব ও বিভিন্ন সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া কয়েকটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে সিআইপিকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।


অনুষ্ঠানে খান কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি ফখরুল ইসলাম খান সিআইপি বলেন, আমি সমাজসেবার মাধ্যমে মানবতার কাজ করে আসছি। আমি কোন দলের নই, আমি সবার। আমি সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে সব সময় প্রতিবাদ করে আসছি এবং প্রতিবাদ করে যাবো। আপনারা আমার পাশে থাকলে খান কল্যাণ ট্রাস্ট মানবিক সাহায্য ও সহযোগিতা কার্যক্রম চলমান রাখবে।