সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চট্টগ্রাম মিরসরাইয়ে আওয়ামীলীগ নেতা বাড়িতে আসার খবর পেয়ে বিএনপির বিক্ষোভ মিছিল


নিজস্ব প্রতিনিধি

eshomoy.com || 2025-05-21
চট্টগ্রাম মিরসরাইয়ে  আওয়ামীলীগ নেতা বাড়িতে আসার খবর পেয়ে বিএনপির বিক্ষোভ মিছিল



 মীরসরাই উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মসজিদিয়া ছরারকুল গ্রামে আওয়ামীলীগ নেতা কামরুল হাসান শাহিন বাড়িতে আসার খবর পেয়ে, তার বাড়ির সামনে (২১ মে) বুধবার সকাল সাড়ে ১১ টায় ও বিকাল সাড়ে চার টায় তার গ্রেফতারের দাবিতে বড়তাকিয়া বাজরে বিক্ষোভ মিছিল করে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।


যুবদলনেতা ফয়সাল জানায় আওয়ামীলীগ নেতা শাহিন দীর্ঘদিন পর রাতে আধাঁরে তার বাড়িতে আসার খবর পেয়েছি আমরা, খুনি শাহিন আসার খবর পেয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সংগঠিত হয়ে তার বাড়ির সামনে জড়ো হয়ে প্রতিবাদ ও স্লোগান দিতে থাকে।


যুবদল নেতা রহিম উদ্দিন বলেন অতীতে এলাকায় বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলো এবং তার ফিরে আসায় এলাকার বিএনপি'র নেতাকর্মীদের মাঝে ক্ষোভ  সৃষ্টি হয়। তার গ্রেফতারের দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল।