সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চট্টগ্রামে গু লি বি দ্ধ ‘ঢাকাইয়া আকবর’ চিকিৎসাধীন অবস্থায় মা রা গেলেন


ইসময় ডেস্ক

eshomoy.com || 2025-05-25
চট্টগ্রামে গু লি বি দ্ধ ‘ঢাকাইয়া আকবর’ চিকিৎসাধীন অবস্থায় মা রা গেলেন
সংগৃহীত ছবি

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতে দুর্বৃত্তদের গুলিতে আহত ‘আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর’ (৪৪) অবশেষে মারা গেছেন। রোববার (২৫ মে) সকাল ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

শুক্রবার (২৩ মে) রাত সাড়ে ৮টার দিকে পতেঙ্গার পশ্চিম পয়েন্টে ২৮ নম্বর দোকানের সামনে আড্ডার সময় আকবরকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও গুলিবিদ্ধ হন দর্শনার্থী জান্নাতুল বাকী (৩০) ও শিশু মহিম ইসলাম রাতুল (৮)। জান্নাতুল বাকী ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসে কর্মরত এবং রাতুল ফুলছড়ি পাড়ার শওকত হোসেনের ছেলে।

ঢাকাইয়া আকবর চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী ছোট সাজ্জাদের প্রতিপক্ষ হিসেবে পরিচিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন তাকে হুমকি দিতেন, আর আকবরও পাল্টা কটূক্তিমূলক ভিডিও প্রকাশ করতেন। ধারণা করা হচ্ছে, ছোট সাজ্জাদের অনুসারীরাই এই হামলার পেছনে রয়েছে।

এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পতেঙ্গা থানা পুলিশ।

জেএইচ/ইডি