সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : চট্টগ্রাম

মিরসরাইয়ে আলিনগর থেকে দুই ইয়াবা ব্যবসায়ী আটক


সাকিব চৌধুরী চট্টগ্রাম

eshomoy.com || 2025-09-27
মিরসরাইয়ে আলিনগর থেকে দুই ইয়াবা ব্যবসায়ী আটক



করেরহাট ইউনিয়নের অলিনগর থেকে শতাধিক ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। তারা হলেন মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর কালাঘোনার নুরুল আলম এর ছেলে মোঃ মামুন, একই এলাকার মৃত মনির আহমেদ এর ছেলে মোঃ নজরুল ইসলাম। আজ ভোর সাড়ে ৪ টা নাগাদ তাদের গ্রেফতার করা হয়।


থানা সূত্রে জানা গেছে,  এসআই(নিঃ) হান্নান আল মামুন সঙ্গীয় অফিসার ও ফোর্স’সহ থানা এলাকায় সিরা-১ (নাইট) ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানাধীন ১নং করেরহাট ইউপি, ৭নং ওয়ার্ড, পূর্ব অলিনগর(কালাঘোনা) সাকিনের হিম্মত আলী শাহর মাজারের পূর্ব পাশে জসিম ড্রাইভারের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে ধৃত আসামী ১। মোঃ মামুন (৩২) ও ২। মোঃ নজরুল ইসলাম (৩৫) দ্বয়কে আটক করে। একজন আসামী কৌশলে অন্ধকারে পালিয়ে যায়। আটককৃত আসামীদের হেফাজত হতে সর্বমোট ১০৭(একশত সাত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক ২৭/০৯/২০২৫খ্রি. ০৪:২৫ ঘটিকার সময় জব্দ করেন। 


তাদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।