মহাষষ্ঠী, মহাসপ্তমীর পর সর্বাধিক গুরুত্বপূর্ণ মহা অষ্টমীর দিন, ঐতিহ্যবাহী কাছিয়াপাড় শ্রী শ্রী কৃষ্ণ বলরাম মন্দির দূর্গা পূজা উদযাপন পরিষদের আয়োজনে প্রতিবছরের ন্যায় এবার অনুষ্ঠিত হলো অষ্টমীর বিশেষ পূজার্চনা, কুমারী পূজা এবং সন্ধিপুজো সহ একাধিক ধর্মীয় অনুষ্ঠান। অষ্টমী পূজা ও পুষ্পার্ঘ্য শেষে ভক্তদের উপচে পড়া ভিড়ে মুখরিত হয়ে ওঠে দুর্গা বাড়ি চত্বর।
সকালের প্রথম প্রহর থেকেই শুরু হয় দেবীর অষ্টমী বিগ্রহে মন্ত্রোচ্চারণ, চণ্ডীপাঠ এবং পুষ্পাঞ্জলি। সকাল ১১টা নাগাদ আরম্ভ হয় পুষ্পাঞ্জলি প্রদান, যেখানে হাজার হাজার ভক্ত একযোগে ‘যা দেবী সর্বভূতেষু’ স্তোত্র পাঠ করে দেবী দুর্গার চরণে ফুল অর্পণ করেন।
সন্ধ্যা পর পর সন্দ্বীপে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ভক্ত ভিড় জমিয়েছেন কৃষ্ণ বলরাম মন্দির দুর্গা বাড়িতে। নতুন শাড়ি, পুরুষেরা পাঞ্জাবি-পাজামা পরে দেবীর দর্শনে এসেছেন।
বৃহস্পতিবার দশমী পূজা শেষে দেবী মহিমা পিতৃগৃহ ছেড়ে উমা এবার ফিরে যাবেন কৈলাশে স্বামী মহাদেবের কাছে।