আজ মিরসরাই পৌর বাজারে ঘুরে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ, সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং ক্রেতা-বিক্রেতাদের সমঝোতার মাধ্যমে বাজার পরিচালনার জন্য প্রত্যকটি দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করে সাধারণ ছাত্রদের একাংশ। বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই মনিটরিং চলে। আওতাভুক্ত দ্রব্যগুলো হলো মাছ, মুরগী, সবজি, মুদি বাজার, ফলের দোকান, ঔষধসহ আরো অনেক কিছু। মিরসরাইয়ের সাধারণ ছাত্ররা দ্রুত সিন্ডিকেট ভেঙে বাজার নিয়ন্ত্রণে একতাবদ্ধ।