সব সময় সব খানে


শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

২৮ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

>> সিজারিয়ানে হেলথ কেয়ার হাসপাতালে প্রসূতির মৃত্যু, দুই সপ্তাহেও দৃশ্যমান ব্যবস্থা নেই

>> পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ইউরিয়া সার ও ভারতীয় গরু আটক

আপনি পড়ছেন : পটুয়াখালী

পটুয়াখালীতে ২৫ গ্রামের প্রায় ২০ হাজার মানুষের আগাম ঈদ উৎযাপন!


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পটুয়াখালী।

eshomoy.com || 2024-04-10
পটুয়াখালীতে ২৫ গ্রামের প্রায় ২০ হাজার মানুষের আগাম ঈদ উৎযাপন!
ফাইল ছবি

পটুয়াখালীর বদরপুর গ্রামে আগাম উদযাপন হচ্ছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। জেলার সদর উপজেলার বদরপুর ছাড়াও কলাপাড়া, বাউফল, গলাচিপা, দশমিনা ও দুমকি উপজেলার অন্তত ২৫ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ এই আগাম ঈদ উদযাপন করছেন। এ উপলক্ষে গ্রাম গুলোতে সবার মধ্যে ঈদের আনন্দ ও খুশি বিরাজ করছে।

আরও পড়ুন, পটুয়াখালীতে ৬৫০ টাকা কেজি গরুর মাংস, ৯ টাকা পিস ডিম ও ৬৫ টাকা লিটার গরুর দুধ বিক্রি হচ্ছে!

বুধবার (১০ এপ্রিল) সকাল ৯টায় জেলার সদর উপজেলার বদরপুর দরবার শরীফে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের জামাতের ইমামতি ও খুদবা পাঠ করেন বদরপুর দরবার শরীফ জামে মসজিদের খতিব মাওলানা মোঃ শফিকুল ইসলাম আব্দুল গনি।

আরও পড়ুন, পটুয়াখালীর ঝাউতলায় প্রতিদিন মিলছে বিনামূল্যে ইফতার!

বদরপুর দরবার শরীফ জামে মসজিদের খতিব মাওলানা মোঃ শফিকুল ইসলাম আব্দুল গনি বলেন, ‘বর্তমানে তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেটের যুগ তাই বিশ্বের যেকোনো দেশের তথ্য পাওয়া খুবই সহজ। হাদিসে আছে, তোমরা চাঁদ দেখে রোজা থাকো, চাঁদ দেখে ঈদ পালন করো। তাই আমরা চাঁদ দেখা গেলেই বিশ্বের অন্য দেশের সঙ্গে একত্রিত হয়ে প্রায় ৮২ বছর ধরে প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করি এবং ঈদ উদযাপন করে আসছি। তারই ধারাবাহিকতায় বুধবার (১০ এপ্রিল) সকাল ৯ টায় বদরপুর দরবার শরীফে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে তারা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন। এবং দরবারের পক্ষ থেকে সবাইকে মিষ্টান্ন বিতরণ করা হয়।

আরও পড়ুন, পটুয়াখালী মহিপুর মৎস্য বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২৩ আড়ৎ পুড়ে ছাই!