সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জাতীয়

সাবেক এমপি মনসুরকে গ্রেফতার করে আটক করা হয়েছে,নেওয়া হলো ডিবি হেফাজতে


তাসপিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2024-09-30
সাবেক এমপি মনসুরকে গ্রেফতার করে আটক করা হয়েছে,নেওয়া হলো ডিবি হেফাজতে
ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। ছবি : সংগৃহীত

সাবেক সংসদ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোরে কানাডা থেকে দেশে ফেরার পর বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে একটি নির্দিষ্ট অভিযোগ রয়েছে, যা নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, সুলতান মনসুর বেশ কিছুদিন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডায় ভ্রমণে ছিলেন এবং ছাত্র আন্দোলনের অনেক আগেই তিনি দেশের বাইরে অবস্থান করছিলেন। তবে তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।

সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ১৯৫১ সালের ১ জানুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারতের মৌলভীবাজারের কুলাউড়ায় জন্মগ্রহণ করেন। তিনি মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন এবং সিলেটের এমসি কলেজে পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

১৯৮৬ সালে তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন এবং ১৯৮৯ সালে ডাকসুর ভিপি হন। তার নেতৃত্বে প্রতিকূলতার মধ্যেও ডাকসু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উন্মোচন করা হয়।

১৯৯৬ সালের ১২ জুনের জাতীয় নির্বাচনে মৌলভীবাজার-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিজয়ী হন সুলতান মনসুর। ২০১৮ সালের নির্বাচনের আগে ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে জয়ী হন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।