সব সময় সব খানে


সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

১১ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
১১ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

>> হাতিয়া বুড়িরচর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ওলামাদলের কেন্দ্রীয় নেতা ফারুক আল ফাহাদ

>> মাও. আহমেদ মাসরুর মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হওয়ায় দারুল আরকাম শিক্ষক সমিতির শুভেচ্ছাবার্তা প্রকাশ

>> সিরাজগঞ্জে ট্যানারির বর্জ্য দিয়ে কাঁচামাল তৈরির কারখানা উচ্ছেদসহ জরিমানা

আপনি পড়ছেন : পঞ্চগড়

ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির


মেহেদী হাসান মিরাজ

eshomoy.com || 2026-10-25 19:34
ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির



পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজার দোকান ও প্রতিষ্ঠান ব্যবসায়ী সমিতির রেজি-নং;রাজ ২৫৭০ এর ত্রিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নুরুজ্জামান জুনায়েদ এবং সাধারণ সম্পাদক পদে জামিরুল ইসলাম জমির নির্বাচিত হয়েছেন।


শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিনটি পৃথক বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৮৩৩ জন ভোটারের বিপরীতে ১০টি পদের জন্য ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সহসাধারণ সম্পাদক পদে আশরাফুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।


সভাপতি পদে ছাতা প্রতীকে নুরুজ্জামান জুনায়েদ ৪২২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান চাকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন।


অন্যান্য পদে সহসভাপতি লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক নুর আলম, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম এবং প্রচার সম্পাদক জুমের আলী নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কার্যকরী সদস্য পদে জোড়া ডাব প্রতীকে তসলিম উদ্দীন, কুলা প্রতীকে নুর আলম এবং বালতি প্রতীকে ইলিয়াস নির্বাচিত হয়েছেন।