সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

৭ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
৭ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> শিক্ষকদের সম্মিলিত স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

>> প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে রংপুরে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতাল

>> হাতিয়া বুড়িরচর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ওলামাদলের কেন্দ্রীয় নেতা ফারুক আল ফাহাদ

>> মাও. আহমেদ মাসরুর মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হওয়ায় দারুল আরকাম শিক্ষক সমিতির শুভেচ্ছাবার্তা প্রকাশ

>> সিরাজগঞ্জে ট্যানারির বর্জ্য দিয়ে কাঁচামাল তৈরির কারখানা উচ্ছেদসহ জরিমানা

>> ই-সময়ের সাব এডিটর আরিফের দাদী আর নেই।

>> বিএনপি করার কারণে চাকরি হারানো চাকরি ফেরত চান ইব্রাহিম মোল্লা

>> প্রতিবন্ধী শিশুর বঞ্চিত শৈশব

>> সিরাজগঞ্জে কাদাই যমুনা সেতু দাখিল মাদ্রাসার এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আপনি পড়ছেন : সারাদেশ

শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন


মো. সাখাওয়াত হোসেন, স্পেশাল করেসপন্ডেন্ট:

eshomoy.com || 2026-10-22
শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন
বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার আয়োজনে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। তারই কিছু স্থিরচিত্র

শিক্ষকদের সম্মিলিত স্বার্থ রক্ষা, অসহায় শিক্ষক ও সহায়ক কর্মীদের কল্যাণ এবং দারুল আরকাম মাদরাসাগুলো রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষক ও সহায়ক কর্মীদের মানবেতর জীবনযাপন থেকে রক্ষা করতে নিয়মিত মাসিক ভিত্তিতে বেতন-ভাতা পরিশোধ করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি। বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যাণ সমিতি (বাদাশিকস) সিলেট  জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যের এক পর্যায় এসব কথা বলেন সমিতির কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন। মঙ্গলবার (২০ অক্টোবর) সিলেট সদরের দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ফয়জুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাদাশিকস কেন্দ্রীয় কমিটির সভাপতি মুফতী জয়নুল আবেদীন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুফতি মুনাওয়ার হুসাইন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুফতী নাজমুল হুদা কাসেমী, মাওলানা রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মাওলানা আল-আমিন হোসাইন, আইসিটি সম্পাদক হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা মো. মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক মুফতী জসিম উদ্দীন সিদ্দিকী। 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মুহিব্বুল হক, মৌলভীবাজার শাখার সাধারণ সম্পাদক মাওলানা আকমল হোসাইন, সিলেট শাখার সাংগঠনিক সম্পাদক মহব্বত উল্লাহ নোমান, হাফেজ মাওলানা হোসাইন আহমদ, হাফেজ সুলাইমান আহমদ, মাওলানা সাইদুর রহমান, হাফেজ ইয়াসিন আহমদ, শাব্বির আহমদ, সহায়ক কর্মী আব্দুল কাদির, গোলাম মোস্তফা, অন্যান্য শিক্ষক ও সহায়ক কর্মীরা প্রমুখ। 

মতবিনিময় সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, শিক্ষকদের অধিকার ও কল্যাণমূলক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিগত বছরের অডিট রিপোর্ট পেশ করেন সংগঠনের সিলেট জেলার সাধারণ সম্পাদক সুহেল আহমদ। অডিট প্রতিবেদন উপস্থাপন করেন মাওলানা কামাল আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে বাদাশিকস কেন্দ্রীয় কমিটির সভাপতি মুফতী জয়নুল আবেদীন বলেন, "শিক্ষকদের একতাবদ্ধ থাকতে হবে। শিক্ষকদের সম্মিলিত স্বার্থে একতাবদ্ধ ভাবে কাজ করতে হবে। অসহায় শিক্ষক ও সহায়ক কর্মীদের জন্য কাজ করতে হবে। সারা দেশের দারুল আরকাম মাদ্রাসাগুলোকে সচল রাখতে হবে। প্রতিষ্ঠানগুলোকে প্রাণের প্রতিষ্ঠান মনে করে আন্তরিকভাবে পাঠদান করাতে হবে। শিক্ষক-সহায়ক কর্মীদের মানবেতর জীবনযাপন থেকে রক্ষা পেতে নিয়মিত মাসিক ভিত্তিতে বেতন-ভাতা পরিশোধের জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাই।"

প্রধান বক্তার বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুফতি মুনাওয়ার হুসাইন বলেন, "আমাদের প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের সমৃদ্ধি ও উন্নতির জন্য নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। আমাদের বিরুদ্ধে সংঘটিত সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ঐক্যবদ্ধভাবেই আমরা আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ।"

মতবিনিময় সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ জয়নাল আবেদীন, ইসলামী সংগীত পরিবেশন করেন সোহেল আহমদ।

অনুষ্ঠানটিতে সঞ্চালনার দায়িত্ব পালন করেন, সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল আহমদ, অর্থ সম্পাদক সাজ্জাদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক হাফেজ মুফতি নুমান বিন রব্বানী।