সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে যুবককে পিটিয়ে হত্যা


মো: সাব্বির আহসান - স্টাফ রিপোর্টের

eshomoy.com || 2022-01-08
শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে যুবককে পিটিয়ে হত্যা

 

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের আওধা গ্রামে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে কল্লোল হোসেনকে (৩২) হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারাল অস্ত্র নিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। ৮ জানুয়ারি (শনিবার) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত কল্লোল ঐ বগুড়া ইউনিয়নের বারইহুদা গ্রামের আকবর খন্দকারের ছেলে।

 

 

 

নিহতের প্রতিবেশী রফিক হোসেন জানান, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বগুড়া গ্রামের মোকা বিশ্বাস ও আনু বিশ্বাসের সমর্থকদের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ৮ জানুয়ারি (শনিবার) দুপুরে মাঠে পেঁয়াজ লাগানো অবস্থায় আনু বিশ্বাসের সমর্থক কল্লোল হোসেনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষরা। সেখান থেকে স্থানীয় লোকজন তাৎক্ষণিক ভাবে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কল্লোলকে মৃত ঘোষণা করেন।

 

 

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাহনেওয়াজ ইবনে কাশেম বলেন, ছেলেটি হাসপাতালে আসার আগেই মারা গেছে। নিহত ব্যাক্তির শরীরে একাধিক আঘাতের চিহ্নও রয়েছে। ডা.শাহনেওয়াজ ইবনে কাশেম আরোও বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঐ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার সাথে জড়িত ব্যাক্তিদের গ্রেপ্তারের অভিযান চলছে। সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।