সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জাতীয়

কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনায়  মাদ্রাসাশিক্ষার্থী  নিহত


মো: সগীর মাহমুদ -ইসময় (চট্টগ্রাম )

eshomoy.com || 2022-01-08
কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনায়  মাদ্রাসাশিক্ষার্থী  নিহত


 

কর্ণফুলীতে বালুবোঝাই ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে আবু বক্কর (১৫) নামে এক মাদ্রাসাশিক্ষার্থী নিহত হয়েছে।
আজ শনিবার দুপুর ১২টায় ফোর স্টার সিএনজি রি-ফুয়েলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

 

 

নিহত আবু বক্কর আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মোঃ সবুরের ছেলে।

 

 

স্থানীয় লোকজন জানান, দৌলতপুর দারুল উলুম ফোরকানিয়া মাদ্রাসায় বার্ষিক সভা থেকে বের হয়ে বড় উঠানের তার নানার বাড়িতে যাচ্ছিল বক্কর। এ সময় উত্তর দিক দিয়ে দ্রুতগতিতে আসা একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে সে মারা যায় ৷ সে বড় উঠানের নানার বাড়ি থেকে দারুল উলুম ফোরকানিয়া মাদ্রাসায় লেখাপড়া করতেন বলে জানা গেছে।

 

 

 

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও চালককে আটক করা হয়েছে। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো নিহত ব্যক্তির পরিবার থেকে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী থানার শাহমীরপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আল মাহমুদ।