রাজশাহীতে বোয়ালিয়া থানা পুলিশ জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীকে আটক করেছে। ৯ জানুয়ারি (রোববার) রাতে নগরীর সোনাদীঘির মোড়ের মাজেদা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে শিবির কর্মীদের আটক করা হয়। আটককৃতরা কে কোন পর্যায়ের নেতা তা জানা যায়নি।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিবারণ চন্দ্র বর্মণ জানান, আটককৃতরা গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনা করছিলেন।পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে।ঐ মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ জানুয়ারি (সোমবার) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।