ফেনীর সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চরলক্ষীগঞ্জ গ্রামের মোবারক আলী মুন্সি বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার ৩ দিন পর প্রতিবেশী ওয়াজি উল্যাহর ওপর দায় দিয়ে আভিযোগ করা হয়।
১০ জানুয়ারি (সোমবার) এমন অভিযোগ করে ফেনীতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীর পরিবার। এ বিষয়ে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জেরেই এ হয়রানি করা হচ্ছে।
ওয়াজি উল্যাহ জানান, আমরা সারাদিন খেতে কাজ করে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি।৮ জানুয়ারি (শনিবার) আনুমানিক রাত ১২টার দিকে আমার চাচার ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় বাড়ির অন্য লোকজনের চিৎকার শুনে ঘুম ভেঙে যায়। উঠে দেখি ঘরে আগুন জ্বলছে। পরে বালতিতে পানি নিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি।
ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিটের জন্যই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে ফেনী সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছেন এবং তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।