সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জাতীয়

টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে দুজন নিহত


eshomoy.com || 2024-12-21
টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে দুজন নিহত

টাঙ্গাইলের আশেকপুর বাইপাস এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে সিএনজি চালকসহ দুজন নিহত হয়েছেন। 


শনিবার (২১ ডিসেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন, জেলার কালিহাতী উপজেলা পাথালিয়া এলাকার সোহরাব হোসেন (৫৫) ও সদর উপজেলার করটিয়া এলাকার সুনিল পালের ছেলে প্রদীপ পাল (৪০)। নিহত সোহরাব সিএনজি চালক ছিলেন। 


পুলিশ ও স্থানীয়রা জানান, সিএনজি চালিত অটোরিকশাটি মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় সড়ক পাড় হওয়ার সময় উত্তরবঙ্গগামী একটি দ্রুতগতির এক‌টি যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। প‌রে স্থানীয়রা সিএনজির চালক ও ওই যাত্রীকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক সোহরাব হোসেনকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত প্রদীপ পালকে উন্নত চিকিৎসার জন‌্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার ক‌রেন। প‌রে ঢাকায় নেওয়ার প‌থে তার মৃত্যু হ‌য়ে। 


মহাসড়‌কের এলেঙ্গা হাইওয়ে পু‌লিশ ফাঁড়ির সার্জেন্ট সৈকত হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সিএনজিটি উদ্ধার করা হয়। নিহত দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।