সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জাতীয়

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনা নিহত ১, আহত ১০


মুন্সীগঞ্জ প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-01-13
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনা নিহত ১, আহত ১০

 

 

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে মুন্সীগঞ্জের শ্রীনগর বেজগাঁও পুরাতন ফেরিঘাট এলাকায় একটি যাত্রীবাহী বাস পেছন থেকে কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে বাসটির এক স্টাফ নিহত হন। এ সময় আহত হন আরও ১০ বাস যাত্রী।

 

১৩ জানুয়ারি (বৃহস্পতিবার) সকালে এ দুর্ঘটনায় নিহত হন মো. রিয়ান মিয়া (২২)। তিনি দুর্ঘটনাকবলিত বাসটির সুপারভাইজার ছিলেন।

 
 
এ ছাড়া আহত হন- শিব শংকর (৩০), সাথি (১৭), নুপুর রানী (৩১), শিশু সুপ্রিম (২), রাকিব ফরাজী (১৯), দুলাল (৩৭), মিলন (২৫) মিরাজ (২৮), ইমরান (৩০) ও মিল্টনকে (৩২)।এদের উদ্ধার করে ঢাকা ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
 
হাঁসাড়া হাইওয়ে থানার সার্জেন্ট মো. বাহারুল সোহাগ জানান, মাওয়াগামী দ্রুতগতির বাস কাভার্ড ভ্যানটিকে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। পুলিশ দুর্ঘটনাকবলিত দুটি যান আটক করে।