সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জাতীয়

আন্দোলনে শিক্ষার্থীর মুখ চেপে ধরা সেই পুলিশ কর্মকর্তা কারাগারে


তাসপিয়া তাবাসসুম, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-01-29
আন্দোলনে শিক্ষার্থীর মুখ চেপে ধরা সেই পুলিশ কর্মকর্তা কারাগারে


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এক শিক্ষার্থীর মুখ চেপে ধরে সমালোচিত হওয়া শাহবাগ থানার সাবেক পরিদর্শক আরশাদ হোসেনকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (২৯ জানুয়ারি) প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

???? জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার হওয়া পুলিশ সদস্য আরশাদ হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।

গত বছরের ৩১ জুলাই, ঢাকায় নিউ মডেল ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাহিদুল ইসলাম ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে অংশ নেন। এ সময় পুলিশ পরিদর্শক আরশাদ হোসেন তার মুখ চেপে ধরেন।

???? এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।

???? ১৮ আগস্ট পুলিশের এই কর্মকাণ্ডের কারণে আরশাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়।
???? কারণ হিসেবে জানানো হয়: পুলিশের মতো সুশৃঙ্খল বাহিনীর একজন সদস্য হয়েও তিনি অপেশাদার আচরণ করেছেন, যা পুলিশের ভাবমূর্তি নষ্ট করেছে।

এ ঘটনায় সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বর্তমানে, তার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে এবং আদালতের নির্দেশে তিনি কারাগারে আছেন।