সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জাতীয়

টাঙ্গাইল-৭ আসনে উপনির্বাচন আগামীকাল 


টাঙ্গাইল প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-01-15
টাঙ্গাইল-৭ আসনে উপনির্বাচন আগামীকাল 

 


টাঙ্গাইল-৭ আসনে উপনির্বাচন রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এছাড়া যশোর, নোয়াখালী এবং নাটোরতে অনুষ্ঠিত হবে পৌরসভা নির্বাচন। সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সহায়তায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম।

 

১৫ জানুয়ারি (শনিবার) দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা নির্বাচন অফিস থেকে ইভিএম মেশিনসহ ভোটগ্রহণের অন্যান্য সরঞ্জাম পৌঁছে দেয়া হয় কেন্দ্রগুলোতে। গত ১৬ নভেম্বর সংসদ সদস্য একাব্বর হোসেন বার্ধক্যজনিত কারণে মারা যাওয়ায় আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটগ্রহণ হবে ইভিএমে। এই আসনে আওয়ামী লীগ প্রার্থীসহ ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। টাংগাইল জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এইচ এম কামরুল হাসান জানান, সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখা হয়েছে কেন্দ্রগুলো।

 

রোববার নাটোর সদর ও বাগাতিপাড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা পৌঁছে দিয়েছেন ইভিএমসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী। প্রশাসন ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

 

নাটোর পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, আমাদের যে প্রস্তুতি তাতে কোনো ব্যক্তি এখানে এসে অরাজকতা সৃষ্টি করতে পারবে না। যদি কেউ চেষ্টা করে, প্রশাসনের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।