সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জাতীয়

৩ দিনের অভিযানে সারাদেশে আটক সাড়ে ৪ হাজারের ও বেশি


মোঃ মামুন

eshomoy.com || 2025-02-11
৩ দিনের অভিযানে সারাদেশে আটক সাড়ে ৪ হাজারের ও বেশি
শনিবার রাত থেকে শুরু হয়েছে অপারেশন ‘ডেভিল হান্ট’ - ছবি : বিবিসি

সাম্প্রতিক নানা ঘটনার পরিপ্রেক্ষিতে গত শনিবার রাত থেকে সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ ও নিয়মিত যৌথ অভিযানে আটক হয়েছে ৪ হাজার ৬০৪ জন।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আটক হয়েছে ১ হাজার ৭৭৫ জন। আটককৃতদের মধ্যে ডেভিল হান্টে আটক হয়েছে ৬০৭ জন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় দুটি পিস্তল, একটি করে এলজি, ওয়ান শুটারগান ও পাইপগান, গুলি, কার্তুজসহ দেশী ধারালো অস্ত্র ছুরি-চাপাতিও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সদর দফতরের তথ্যমতে, প্রথম দিনের অভিযানে ১৩০৮ জন, দ্বিতীয় দিনে ১৫২১ জনকে আটক করা হয়।

এর আগে গত শনিবার সন্ধ্যা থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী।

সূত্র : বিবিসি