সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জাতীয়

একুশে টিভি ভাংচুরের হুমকি জামায়াত নেতার, থানায় জিডি


মোঃ মামুন , ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-02-22
একুশে টিভি ভাংচুরের হুমকি জামায়াত নেতার, থানায় জিডি

বেসরকারি টেলিভিশন একুশে টিভি ভাংচুরের হুমকি দিয়েছেন জামায়াত নেতা সাইফুল ইসলাম মিঠু। এর আগে ইটিভির সাংবাদিকের সঙ্গে বিতন্ডায় জড়িয়ে ছিলেন তিনি। ভাংচুরের হুমকির ঘটনায় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) থানায় জিডি করেছে ইটিভি কর্তৃপক্ষ। তাতে উল্লেখ করা হয়েছে, একুশে টেলিভিশন এবং এর কর্মীরা নিরাপত্তাহীনতায় ভোগছেন। পুলিশের কাছে চাওয়া হয়েছে নিরাপত্তা।

তেজগাঁও থানায় দায়েরকরা জিডিতে ইটিভির নিরাপত্তা সুপারভাইজার আল আমিন অভিযোগ করেন, গতকাল শুক্রবার সকাল ১০টায় রাজধানীর মান্ডা গ্রীণ মডেল টাউন অডিটরিয়ামে জামায়াতে ইসলামীর পূর্বনির্ধারিত অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠান কাভার করতে যান ইটিভির ক্যামেরাপার্সন মোহাম্মদ রুমি হাসান তালুকদার। সেখানে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর প্রচার সহকারী সাইফুল ইসলাম মিঠুর সঙ্গে কথা কাটাকাটি হয়।

 এরপর ইটভির কয়েকজন সাংবাদিকের কাছে হোয়াট্স অ্যাপ নম্বরে  মেসেজ পাঠান মিঠু। তাতে তিনি একটি ছবি সংযুক্ত করে লেখেন, ‘চাকরিচ্যুত করতে হবে এ ক্যামেরাম্যানকে, না হলে একুশে টেলিভিশন ভাংচুর হবে’।

 এ হুমকির ঘটনায় একুশে টেলিভিশন এবং এর কর্মীরা নিরাপত্তাহীনতায় আছেন। ইটিভির নিরাপত্তা ব্যবস্থাসহ হুমকিদাতা জামায়াত নেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে পুলিশকে।