সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জাতীয়

অধ্যক্ষের বিরুদ্ধে গাছ কেটে নেওয়ার অভিযোগ


ঝিনাইদহ প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-01-17
অধ্যক্ষের বিরুদ্ধে গাছ কেটে নেওয়ার অভিযোগ

 

 

 

১৬ জানুয়ারি (রোববার) দুপুরে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ ক্যাম্পাসের আঙিনায় রোপণকৃত ৩টি গাছ একটি বটগাছ ও দুটি কড়ই গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে। এ সময় উপস্থিত ছাত্রছাত্রীদের বাধার মুখে পড়লে বাকি গাছগুলো কাটতে না পেরে ফিরে যায় কলেজ কর্তৃপক্ষ। এ ঘটনার প্রতিবাদে কলেজে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।


 
ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক লুবান মাহফুজ মিশুক জানান, আমাদের ক্যাম্পাসে কোন ছায়া দানকারী গাছ ছিল না। বিগত ৮ বছর আগে প্রথম ব্যাচের ছাত্ররা এই ছায়া দানকারী গাছগুলো রোপণ করে। যাতে করে ছাত্ররা একটু ছায়া ও নির্মল বাতাস পাই এই লক্ষে। কিন্তু কলেজ কর্তৃপক্ষ কোনো দরপত্র আহ্বান না করেই গাছগুলো কর্তন করে। ক্যাম্পাসের দুই পাশের নিমগাছ কাটতে গেলে সাধারণ ছাত্ররা বাধা দেয়, তখন তারা ফিরে যায়। বর্তমানে গাছ কাটা বন্ধ আছে।
 

 
এ ব্যাপারে ভেটেরিনারি কলেজের অধ্যক্ষ ডা. মো. আতোয়ার রহমান ভূঁইয়া বলেন, আমি আমার প্রতিষ্ঠানের পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য গাছগুলো কেটেছি। ২০০ টাকার গাছের জন্য কোনো টেন্ডার লাগে নাকি।