সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জাতীয়

ঈদের আগেই তৈরি হচ্ছে নিরাপত্তা বাহিনী ‘অক্সিলারি ফোর্স’


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-03-08
ঈদের আগেই তৈরি হচ্ছে নিরাপত্তা বাহিনী ‘অক্সিলারি ফোর্স’

পুলিশের জনবল স্বল্পতার কথা তুলে ধরে ঈদের আগে বেসরকারি নিরাপত্তা বাহিনীর সদস্যদের ‘অক্সিলারি ফোর্স’ হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী।

রাজধানীর মিন্টো রোডে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার জানান, পুলিশকে সহায়তাকারী হিসেবে ৫০০ জনকে নিয়োগ দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

ডিএমপি কমিশনার বলেন, ‘মেট্রোপলিটন পুলিশের আইনবলে অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগের ক্ষমতা আমার আছে। আমি সেই মোতাবেক অক্সিলারি পুলিশ ফোর্স হিসেবে যারা প্রাইভেট নিরাপত্তার লোকেরা আছে, ওনাদের নিয়োগ দিচ্ছি।’

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘রমজানের সময় যেহেতু অনেক রাত পর্যন্ত শপিং মলটা খোলা থাকবে। আমাদের পুলিশের স্বল্পতা রয়েছে। মেট্রোপলিটন পুলিশের আইনবলে অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগের ক্ষমতা আমার ওপর আছে। আমি তাঁদের অক্সিলারি পুলিশ ফোর্স হিসেবে নিয়োগ দিয়েছি। তাঁদের হাতে একটা ব্যান্ড থাকবে। তাতে লেখা থাকবে ‘সহায়ক পুলিশ কর্মকর্তা’। আইন মোতাবেক, আমি বা আমার পুলিশ অফিসার যে ক্ষমতা ভোগ করেন, যে দায়িত্ব পালন করেন, সেই একইরূপ দায়িত্ব পালন করবেন। যেকোনো ব্যক্তিকে ওনারা গ্রেপ্তারের ক্ষমতা পাবেন। সঙ্গে সঙ্গে পুলিশ অফিসাররা আইনগতভাবে যে প্রটেকশন পান, ওনারাও সেই প্রটেকশন পাবেন। সেই কার্যক্রম শুরু করেছি।’

পুলিশের সহায়তাকারী অক্সিলারি ফোর্সের বিষয়ে ডিএমপি কমিশনার আরও বলেন, ‘দিস ম্যান সার্টিফায়েড বাই পুলিশ কমিশনার, হি ইজ সিম্পলি পুলিশ অফিসার। হি ইজ রিগার্ডেড অ্যাজ এ পুলিশ অফিসার। পুলিশ অফিসার যে দায়িত্ব পালন করেন, ওই ব্যক্তিও একই দায়িত্ব পালন করবেন। আইনের যে প্রটেকশন আমার অফিসার পায়, আমি পাই, সেই একই প্রটেকশন উনিও পাবেন। উনি যেকোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার সক্ষমতা বা ক্ষমতা পাবেন।’