সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জাতীয়

‘আমাদের পিয়নও সম্মান করে না’


মো: সাব্বির আহসান -ই সময়

eshomoy.com || 2022-01-17
‘আমাদের পিয়নও সম্মান করে না’

 

 

 


একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশনে ১৭ জানুয়ারি (সোমবার) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সরকার দলীয় সংসদ সদস্য (এমপি) নাজিম উদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, সংসদ সদস্যরাও আমলাদের হাতে জিম্মি। এমপি হিসেবে কোনো সচিবের কাছে গেলে মূল্যায়ন করা হয় না।

 

তিনি বলেন, ‘আমাদের সংসদ সদস্যদের প্রতি কারো কোনো শ্রদ্ধাবোধ নেই। পিয়ন পর্যন্ত আমাদের মূল্যায়ন করে না। আমলাতন্ত্রের হাত থেকে বাঁচতে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে।

 

আওয়ামী লীগের এ সংসদ সদস্য বলেন, এলাকার স্কুল-কলেজ ও রাস্তাঘাটের উন্নয়ন কাজ স্থবির হয়ে গেছে। উপজেলা পরিষদ নির্মাণ কাজের ডিজাইন দেওয়া হলেও সেই কাজ হয়নি। সব কাজ একের পর এক বন্ধের পথে রয়েছে। ঠিকাদাররা বলেন টাকা পাইনি কাজ কীভাবে করব। এমপির কোটার ২০ কোটি টাকার কাজও করা হয় না। এ রকম হলে নির্বাচনের সময় মানুষের কাছে জবাব দিতে পারব না। নির্বাচনের আগে আর দুই বছর সময় আছে। এ সময়ের মধ্যে কাজগুলো শেষ করাতে না পারলে নির্বাচনের সময় জনগণের সঙ্গে কথা বলতে পারব না।

 

ময়মনসিংহে তার নির্বাচনী এলাকায় অনেক উন্নয়নমূলক কাজের প্রকল্প গ্রহণ করা হলেও তাতে গতি নেই এমন অভিযোগ করেন এই সংসদ সদস্য। তিনি বলেন, মডেল মসজিদ নির্মাণের জন্য তিন বছর আগে জায়গা নির্ধারণ করা হয়েছে। হাইকোর্ট সুপ্রিম কোর্ট করার পরও এর নির্মাণ কাজ হচ্ছে না আমলাতান্ত্রিক জটিলতার কারণে। এখানে পিডি এক কথা বলেন, ডিসি আরেক কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশন থেকে আরেক কথা বলেন। জমিসহ সব ব্যবস্থা থকলেও কেন যে কাজ শুরু হচ্ছে না তা আমরা জানি না। এ প্রকল্পের পিডি সাহেবের মনে হয় স্বচ্ছতার অভাব রয়েছে। তার ভেতরে একটা দুর্বলতা রয়েছে।

 


নাজিম উদ্দিন বলেন, সত্য কথা বলতে আমরা যদি সংসদে কথা বলি তাহলে বিষয়টি বিরোধী দলের ফ্লোরের মতো হয়ে যায়। আমলাতান্ত্রিক জটিলতায় কিন্তু আমরা ভুগছি।