১৭ জানুয়ারি (সোমবার) অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সংবাদমাধ্যমকে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল করোনা টেস্ট করলে রেজাল্ট পজিটিভ আসে। এখন তিনি বাসায় আইসোলশনে আছেন।
তিনি জানান শারীরিকভাবে সুস্থ আছেন।
এদিকে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ৪৩ ও ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিতে আসা ২২ বিচারক করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। তারা সহকারী জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদমর্যাদার বিচারিক কর্মকর্তা।
২০২০ সালের ৮ অক্টোবর রাষ্ট্রপতি আব্দুল হামিদ এ এম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন। ২০১৯-২০২০ মেয়াদে তিনি সমিতির সভাপতি ছিলেন। সবশেষ ২০২০-২১ মেয়াদে তিনি সমিতির সভাপতি নির্বাচিত হন। তিনি প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জুনিয়র সহকর্মী হিসেবে কাজ করেছেন।