সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জাতীয়

সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত


খাগড়াছড়ি প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-01-19
সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

 

 

 

১৯ জানুয়ারি (বুধবার) সকাল সাড়ে ৯টায় খাগড়াছড়ির গুইমারা উপজেলার বুদংপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বাবা-ছেলে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় ট্রাকের ড্রাইভারকে উদ্ধার করে মাটিরাংগা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।   


পুলিশ এবং এলাকাবাসী সূত্রে জানা যায়,  চট্টগ্রাম থেকে খাগড়াছড়িগামী সিমেন্টবোঝাই চট্ট মেট্রো ট-১২০৩৩৮ ট্রাকটি বুদংপাড়া এলাকায় গেলে মোড়ের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় গাড়িতে থাকা বাবা ও ছেলে নিহত হন।

 
গুইমারা থানার উপপরিদর্শক কামরুলের নেতৃত্বে এবং ফায়ার সার্ভিসের একটি দল মুমূর্ষু অবস্থায় ট্রাক ড্রাইভারকে উদ্ধার করে মাটিরাংগা সদর হাসপাতালে প্রেরণ করে। তবে ট্রাকের হেলপার গাড়ি থেকে লাফ দিলে কোনোরকম প্রাণে রক্ষা পায়।
 

এই রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস এবং পুলিশ ও এলাকাবাসীর তৎপরতায় ট্রাকের ভেতরে নিহত বাবা ও ছেলেকে উদ্ধারে চেষ্টা চলছে।