সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জাতীয়

বাবাকে গলা কেটে হত্যা


রাজশাহী প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-01-20
বাবাকে গলা কেটে হত্যা

 

 


১৯ জানুয়ারি (বুধবার) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে নগরীর দামকুড়া এলাকার আসগ্রাম পাটনি পাড়ায় ২য় বিয়ে করতে চাওয়ায় বাবাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। নিহতের নাম সাজ্জাদ হোসেন (৬৫)। এ ঘটনায় অভিযুক্ত ছেলে স্বপন (৩২) তার স্ত্রীকে গ্রেফতার করেছে দামকুড়া থানা পুলিশ।


পুলিশ জানায়, রাত আনুমানিক ১২টার দিকে বৃদ্ধ বাবাকে হত্যা করে তার ছেলে স্বপন। প্রথমে তিনি তার বাবাকে ঘুমন্ত অবস্থায় মুখে প্লাস্টিক দিয়ে হত্যার চেষ্টা করেন। পরে ব্যর্থ হয়ে চাকু দিয়ে গলা কেটে হত্যা করেন। এরপর রাত ৩টার দিকে তার বাবার মরদেহ গোপন করার জন্য নিজ বাড়ির সেপটিক ট্যাংকের ভেতরে লুকিয়ে রাখেন। পরদিন নিজেই থানায় এসে তার বাবাকে পাওয়া যাচ্ছে না বলে পুলিশকে জানান। ঐ সময় তার কথাবার্তায় পুলিশের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। 


পুলিশের জেরার প্রেক্ষিতে অভিযুক্ত স্বপন স্বীকার করেন তিনিই তার বাবাকে গলা কেটে হত্যা করে তার বাড়ির পেছনের সেপটিক ট্যাংকের ভেতর লুকিয়ে রেখেছেন। পুলিশ তার কাছে হত্যার কারণ জানতে চাইলে তিনি জানান, তার মা এক বছর আগে মারা গেছেন। এরপর তার বাবা ২য় বিয়ে করতে চান। এতে আপত্তি জানান স্বপন। আপত্তির কারণ হিসেবে তিনি বলেন, দ্বিতীয় বিয়ে করলে তার বাবার সম্পত্তির ভাগাভাগি হয়ে যেতো। তাই তিনি আপত্তি জানিয়েছিলেন বিয়েতে। বারণ করার পরও তার বাবা না শোনায় তাকে ঘুমের মধ্যে প্রথমে প্লাস্টিক জড়িয়ে পরে চাকু দিয়ে হত্যা করেন।


স্বপনের স্বীকারোক্তি অনুযায়ী বুধবার রাত তিনটার দিকে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে সেপটিক ট্যাংক থেকে সাজ্জাদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় স্বপনকে ওই দিনই গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বাবাকে হত্যার দায়ে মামলার প্রস্তুতি চলছে। মামলা শেষে তাকে আজ দুপুরের দিকে আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।