সব সময় সব খানে


রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

২৯ ভাদ্র ১৪৩৩

সব সময় সব খানে!
রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্ভোধন

>> মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ, আখক্ষেতে মিলল রক্তাক্ত মরদেহ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> সবুজ সরদারকে 'যুবদলের সাধারণ সম্পাদক' হিসেবে দেখতে চায় যুবসমাজ

>> নিলক্ষিয়া স্বাস্থ্যকেন্দ্রে অফিস ফাঁকির অভিযোগ, হাজিরা খাতায় নেই স্বাক্ষর

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়লো আরও ২ দিন

>> ফরিদপুরের ভাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

>> বিদ্যুৎ গ্রাহকদের অধিকার রক্ষায় জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ কান্তি নাগ

>> হাতিয়ায় ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

আপনি পড়ছেন : জাতীয়

চাঁদপুর জেলা আইনজীবী স‌মি‌তির নির্বাচনী ফল প্রকাশ


চাঁদপুর প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-01-24
চাঁদপুর জেলা আইনজীবী স‌মি‌তির নির্বাচনী ফল প্রকাশ

 

 

 

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদকসহ আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের ১১ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। অপরদিকে বিএনপি সমর্থিত প্যানেলের সভাপ‌তিসহ ৪ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।


নির্বাচ‌নে সভাপ‌তি প‌দে বিএন‌পি সম‌র্থিত প‌্যা‌নে‌লের প্রা‌র্থী কামাল উদ্দিন আহমেদ ১৬২ ভোট পে‌য়ে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সম‌র্থিত প্রা‌র্থী বর্তমান সভাপ‌তি আহছান হাবীব পেয়েছেন ১৫৮ ভোট।


সাধারণ সম্পাদক প‌দে আওয়ামী লীগ সম‌র্থিত প‌্যা‌নে‌লের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ২২৬ ভোট পে‌য়ে পুনরায় নির্বা‌চিত হ‌য়ে‌ছেন। তার প্রতিদ্বন্দী প্রা‌র্থী বিএন‌পি সম‌র্থিত মোহাম্মদ মহসীন খান পে‌য়ে‌ছেন ১০৮ ভোট।


২৩ জানুয়ারি (রোববার) দুপুর ১২টা থে‌কে বি‌কেল ৪টা পর্যন্ত ৩৩৭ ভোটা‌রের ম‌ধ্যে ৩৩৩ জন ভোটার তা‌দের ভোটা‌ধিকার প্রয়োগ ক‌রেন। নির্বাচন শে‌ষে রাত সা‌ড়ে ১১টায় আইনজীবী স‌মি‌তির মিলনায়ত‌নে ‌প্রধান নির্বাচন কমিশনার শহিদ উল্ল্যাহ কায়সার ফলাফল ঘোষণা করেন।