সব সময় সব খানে


শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> আকরাম হত্যার পর একে একে মুখ খুলছেন নারীরা বিয়ের নামে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ মারুফের বিরু‌দ্ধে

>> সিরাজগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিলের পর চার পুলিশ সদস্য প্রত্যাহার

>> ভাঙ্গায় ট্রাকভর্তি ২৫০ বস্তা সার জব্দ: ডিলার আটক

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

আপনি পড়ছেন : জাতীয়

মানিক মিয়ায় গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ ১০ জন জাতীয় বার্নে


মীর আবিদ হোসেন (স্টাফ রিপোর্টার)

eshomoy.com || 2025-08-05
মানিক মিয়ায় গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ ১০ জন জাতীয় বার্নে

রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় গ্যাস বেলুন বিস্ফোরণে বৈদ্যুতিক তারে আগুন লাগার ঘটনায় ১০ জন দগ্ধ হয়েছেন।


মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল তিনটার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেয়া হয়েছে।


বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।


জানা গেছে, ৩৬ জুলাই উদযাপন’ উপলক্ষ্যে আজ মানিক মিয়া এভিনিউতে গ্যাস বেলুনের প্রতীকী ‘হেলিকপ্টার’ ওড়ায় ছাত্র-জনতা। হঠাৎ বিস্ফোরণ থেকে গ্যাস বেলুনে আগুন লাগে। সে আগুন ছড়ায় বৈদ্যুতিক তারে। এতে আহত হয় মোট দশজন। পরে একটি ড্রোন দিয়ে আগুন নেভানো হয়।