সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জাতীয়

৭০ বছরের গ্রামীণ রাস্তায় টিনের বেড়া, অবরুদ্ধ ৫ পরিবার ও শিক্ষার্থীরা


মেহেদী হাসান আহাদ

eshomoy.com || 2025-08-21 23:10
৭০ বছরের গ্রামীণ রাস্তায় টিনের বেড়া, অবরুদ্ধ ৫ পরিবার ও শিক্ষার্থীরা
চলাচলের রাস্তায় টিনের বেড়া


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের রামনগর গ্রামে দীর্ঘ ৭০ বছরের পুরনো একটি গ্রামীণ রাস্তা টিনের বেড়া ও ইটের স্তূপ দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে পাঁচটি পরিবার ও স্থানীয় শ্রীনগর দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন।


এ ঘটনায় অবসরপ্রাপ্ত হেলথ ইন্সপেক্টর আব্দুল মান্নান চকদার (৮৫) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।


অভিযোগে জানা যায়, অভিযুক্তরা হলেন- স্থানীয় বাসিন্দা বুলবুল চকদার, আব্দুল জব্বার চকদার, সাইফুল চকদার, আব্দুল ছালাম চকদারসহ আরও কয়েকজন। পারিবারিক বিরোধের জের ধরে প্রথমে রাস্তার ওপর ইটের স্তূপ ফেলা হয়, পরে সেখানে টিনের বেড়া দেওয়া হয়। ফলে স্থানীয়রা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন।


ভুক্তভোগী আব্দুল মান্নান চকদার বলেন, “রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় আমরা অবরুদ্ধ হয়ে গেছি। মাদ্রাসার শিক্ষার্থীরাও কষ্টে পড়েছে।

 আমরা প্রশাসনের কাছে দ্রুত ন্যায়বিচার চাই।”


আরেক ভুক্তভোগী বলেন,ঘটনার পর আমরা স্থানীয় চেয়ারম্যানকে অবহিত করি কিন্তু  চেয়ারম্যান কোনোরকম সুরাহা না করে দায়সারা ভাবে পরিদর্শন করে আসেন,কিন্তু  আজ অবধি উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা নেননি


নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রামবাসী বলেন, পারিবারিক বিরোধ আলাদা বিষয়। কিন্তু গ্রামীণ জনসাধারণের রাস্তা বন্ধ করে দেওয়া অত্যন্ত নিকৃষ্ট কাজ।”


অভিযুক্ত বুলবুল চকদার অবশ্য অভিযোগ আংশিক স্বীকার করে বলেন, “ঘর নির্মাণের জন্য ইট এনেছি। জায়গার অভাবে নিজের জমিতে রেখেছি। তবে এটিকে চলাচলের রাস্তা বলেই আমি জানি। কাজ শেষ হলে ইট সরিয়ে দেব।”


রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলী ফকির বলেন, “আগে এ বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছিলাম। তখন প্রতিবন্ধকতা সরানো হয়েছিল। তবে আবার রাস্তা বন্ধ হয়েছে—এ ব্যাপারে আমি অবগত নই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।”


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন বিশ্বাস জানান, “অভিযোগ পাওয়ার পর একজন প্রতিনিধিকে সরেজমিনে পাঠানো হয়েছিল। তবে বিষয়টি পারিবারিক বিরোধ হওয়ায় সরকারি স্বার্থ জড়িত নেই। তাই প্রশাসনের পক্ষ থেকে সরাসরি হস্তক্ষেপের সুযোগ সীমিত।