সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জাতীয়

আইনশৃঙ্খলা বাহিনী ব্যতীত অস্ত্র বহনে নিষেধাজ্ঞা


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-08
আইনশৃঙ্খলা বাহিনী ব্যতীত অস্ত্র বহনে নিষেধাজ্ঞা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষ্যে সোমবার (৮ সেপ্টেম্বর) থেকে বুধবার (১০ সেপ্টেম্বর) পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া অন্য কেউ বৈধ বা লাইসেন্সধারী অস্ত্র বহন করতে পারবেন না। এই সময়ের মধ্যে ক্যাম্পাসে অস্ত্র বহন করা হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (৮ সেপ্টেম্বর) ডিএমপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, নির্বাচন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার সর্বসাধারণের জন্য বন্ধের সময়সূচির বিষয়ে বলা হয়েছে, ৮ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত সর্বসাধারণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশদ্বারগুলো সীমিত থাকবে।

৮ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে ৯ সেপ্টেম্বর পূর্ণ দিবস মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে। তবে শাহবাগ ও সচিবালয় স্টেশন ব্যবহার করে শিক্ষার্থীরা ভোটকেন্দ্রে আসতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয় প্রবেশদ্বার ও ভোটকেন্দ্রে শিক্ষার্থীরা যেকোনো একটি পরিচয় পত্র ব্যবহার করতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচয়পত্র, হল পরিচয় পত্র (আবাসিক, দ্বৈতাবাসিক ও অনাবাসিক) গ্রন্থাগার পরিচয় পত্র, পে-স্লিপ (শুধুমাত্র ১ম বর্ষের শিক্ষার্থী)।

বিশ্ববিদ্যালয় প্রবেশদ্বার ও ভোটকেন্দ্রে ভুয়া ভোটার শনাক্তকরণ- ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচয়পত্র QR Code scanning এর মাধ্যমে Verified DUCSU Voter Confirmation প্রদর্শন করবে। ভোটার নম্বর ও ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রেশন নম্বর দিয়ে বিশ্ববিদ্যালয় সার্ভারে ভোটার যাচাই করা যাবে। বিশ্ববিদ্যালয় সার্ভার থেকে এই মেসেজ প্রদর্শন করবে বিধায় কোনো ভুয়া পরিচয়পত্র এই মেসেজ প্রদর্শন করতে পারবে না। হল পরিচয় পত্রে প্রভোস্টের স্বাক্ষর যাচাই করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার যারা এই সময় ব্যবহার করতে পারবেন; ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্য, জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত তিনটি বাণিজ্যিক ব্যাংক, বাংলা একাডেমি ও পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তা ও কর্মচারী।

এই নিষেধাজ্ঞা ক্যাম্পাসের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে জারি করা হয়েছে। সবাইকে এই নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি।