সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জাতীয়

নারী মুক্তিযোদ্ধাদের আজও সম্মানিত করা হয়নি: প্রতিমন্ত্রী ইন্দিরা


গাজীপুর প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-02-17
নারী মুক্তিযোদ্ধাদের আজও সম্মানিত করা হয়নি: প্রতিমন্ত্রী ইন্দিরা

 

 

 

স্বাধীনতার এত বছরেও নারী মুক্তিযোদ্ধাদের সেভাবে সম্মানিত করা হয়নি মন্তব্য করে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, বর্তমান সরকার নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার জন্য নানা উদ্যোগ নিয়েছে।


১৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকালে গাজীপুরের জিরানী এলাকায় শেখ ফজিলাতুন নেছা মুজিব প্রশিক্ষণ কেন্দ্রে নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন শেষে এসব কথা বলেন।

  
মহিলাবিষয়ক অধিদফতরের মহাপরিচালক ফরিদা পারভীনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিবুজ্জামান এবং পরিচালক মনোয়ারা ইশরাতসহ মন্ত্রণালয়, দফতর সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

  
অনুষ্ঠানে  ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, স্বাধীন দেশে জাতির পিতা নারীর কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নের জন্য ১৯৭২ সালে নারী পুনর্বাসন বোর্ড গঠন করেন। তিনি মুক্তিযুদ্ধের সময় নির্যাতিত নারীদের চিকিৎসা ও পুনর্বাসন করেন। পুনর্বাসন, নারীর অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বঙ্গবন্ধুর গৃহীত সব কাজে বঙ্গমাতা অসাধারণ ভূমিকা রাখেন। বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব-এর নামে প্রতিষ্ঠিত এই প্রশিক্ষণ কেন্দ্র বিভিন্ন ট্রেডে নারীদের প্রশিক্ষণ প্রদান করে তাদের ক্ষমতায়ন করছে। নারীরা আর্থিকভাবে সচ্ছলতা অর্জন করছে।