সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জাতীয়

সম্মিলিত প্রচেষ্টায় ঢাকার নদীগুলোকে বাঁচানো সম্ভব


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-22
সম্মিলিত প্রচেষ্টায় ঢাকার নদীগুলোকে বাঁচানো সম্ভব
ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ঢাকার নদীগুলো রক্ষা করা সম্ভব। কারণ ঢাকার চারপাশের নদীগুলো ব্যাপকভাবে দূষিত হচ্ছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট ও জীববৈচিত্র্য হারিয়ে যাচ্ছে।

সোমবার রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আয়োজিত ঢাকার নদীগুলোকে পুনরুজ্জীবিত করার জন্য ‘পলিসি ডায়ালগ : টেকসই ব্যবস্থাপনার জন্য নীতিগত বিকল্প’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা বলেন, নদী গবেষণা ইনস্টিটিউট ঢাকাসহ সারা দেশের নদীগুলোর তালিকা তৈরি করছে। যাতে দ্রুত সময়ে এসব নদীর বর্জ্য অপসারণ করা যায়। 

তিনি বলেন, রাজনৈতিক সদিচ্ছা ও প্রশাসনিক সহযোগিতা থাকলে এবং জনগণ এগিয়ে এলে নদী বাঁচানো অসম্ভব নয়। সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অংশ হিসেবে ছোট ছোট পয়ঃনিষ্কাশন স্থাপন করতে হবে।

সেমিনারে সভাপতিত্ব করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আবদুস সামাদ।

বক্তব্য দেন জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর মো. জাকারিয়া, পাবলিক হেলথ স্পেশালিস্ট ড. অনুপম হোসেন ও প্রফেসর মো. জুলফিকার আলীসহ অনেকে।