সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জাতীয়

নভেম্বর থেকে আবারো সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-25
নভেম্বর থেকে আবারো সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা বশিরউদ্দীন ও সচিব নাসরীন জাহান |

পহেলা নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেয়া হবে সেন্টমার্টিন দ্বীপ। প্রতিদিন দ্বীপটিতে যাওয়ার অনুমতি পাবেন দু’ হাজার পর্যটক। পর্যটন মৌসুম চলবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান।

নাসরীন জাহান জানান, গত এক বছর সেন্টমার্টিনে পর্যটকদের ভ্রমণ নিয়ন্ত্রিত থাকার ফলে সেখানকার প্রাণ প্রকৃতি ফিরে এসেছে।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, দেশের পর্যটন স্পট ও পর্যটন সংশ্লিষ্ট কাজের জন্য, সরকার আচরণবিধি তৈরি করছে।

গত এক বছরে কত সংখ্যক বিদেশী পর্যটক বাংলাদেশে এসেছেন, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগে আমাদের নিজেদের পর্যটক নিয়ে চিন্তা করতে হবে। তাদের ভ্রমণ পারিবারিক, সাশ্রয়ী, নিরাপদ ও আনন্দময় করাই আমাদের লক্ষ্য।’ বিবিসি

বাংলাদেশে হোটেল