সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জাতীয়

এ নিয়ে দ্বিতীয়বারের মতো সাধারণ অধিবেশনে ভাষণ দিলেন - প্রধান উপদেষ্টা


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-09-26
 এ নিয়ে দ্বিতীয়বারের মতো সাধারণ অধিবেশনে ভাষণ দিলেন - প্রধান উপদেষ্টা
জাতিসঙ্ঘে প্রধান উপদেষ্টার সাথে বাংলাদেশের প্রতিনিধি দল |

গত কয়েক দশকে আন্তরাষ্ট্রীয় সঙ্ঘাত নিরসন এবং বহু বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসঙ্ঘের সীমাবদ্ধতা সত্ত্বেও সামগ্রিকভাবে সংস্থাটির ভূমিকা মানবজাতির জন্য ইতিবাচক ও কল্যাণকর বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসঙ্ঘ সদর দফতরে ৮০তম সাধারণ অধিবেশনের সাধারণ বিতর্কে দেয়া ভাষণের শুরুতে মুহাম্মদ ইউনূস এ মন্তব্য করেন। তিনি সরকারপ্রধান হিসেবে এ নিয়ে দ্বিতীয়বারের মতো সাধারণ অধিবেশনে অংশ নিয়ে ভাষণ দিলেন।

এ সময় মুহাম্মদ ইউনূস বলেন, গত আট দশক ধরে জাতিসঙ্ঘ ধারাবাহিকভাবে তার কর্মপরিধি সম্প্রসারিত করেছে এবং নানা ক্ষেত্রে আরো গভীরভাবে সম্পৃক্ত হয়েছে। বিশ্বশান্তি ও নিরাপত্তা, মানবাধিকার, বিশ্বব্যাপী মানুষের জীবনমানের উন্নয়ন, ন্যায়বিচার, ন্যায্যতা ও সমতা প্রসারে জাতিসঙ্ঘ অনস্বীকার্য ভূমিকা রেখেছে।

জাতিসঙ্ঘের কারণেই আজ বিশ্বের ১২০টি দেশের প্রায় ১৩ কোটি বিপদাপন্ন মানুষকে জরুরি খাদ্য ও মৌলিক মানবিক সহায়তা এবং ৪৫ শতাংশ শিশুকে টিকা দেয়া সম্ভব হচ্ছে বলে ভাষণে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।

মুহাম্মদ ইউনূস বলেন, জাতিসঙ্ঘের সংস্থাগুলো বহুপাক্ষিক সহযোগিতায় বিশ্বের প্রতিটি প্রান্তে খাদ্য, বিশুদ্ধ পানি, স্যানিটেশন, টিকা এবং অন্যান্য জীবনরক্ষাকারী সেবা ও সরঞ্জামের জোগান দিয়ে দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। পাশাপাশি, গত কয়েক দশকে আন্তরাষ্ট্রীয় সঙ্ঘাত নিরসন এবং বহু বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসঙ্ঘের সীমাবদ্ধতাও আমরা প্রত্যক্ষ করেছি। তবু সামগ্রিকভাবে জাতিসঙ্ঘের ভূমিকা মানবজাতির জন্য ইতিবাচক ও কল্যাণকর।