সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জাতীয়

দেশের সব কর অঞ্চলে ই-রিটার্ন হেল্প-ডেস্ক চালু করেছে এনবিআর


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-09
দেশের সব কর অঞ্চলে ই-রিটার্ন হেল্প-ডেস্ক চালু করেছে এনবিআর
প্রতীকী ছবি

সারাদেশে সব কর অঞ্চলে ই-রিটার্ন হেল্প-ডেস্ক চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। আজ বৃহস্পতিবার এনবিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়েছে, সারা দেশের সকল কর অঞ্চলে ই-রিটার্ন বিষয়ক সেবা প্রদান করার লক্ষ্যে ই-রিটার্ন হেল্প-ডেস্ক স্থাপন করা হয়েছে। করদাতাগণ নিজ নিজ কর অঞ্চলে সশরীরে উপস্থিত হয়ে অথবা কল হেল ডেস্কের নম্বরে যোগাযোগ করে ই-রিটার্ন বিষয়ক সেবা পেতে পারবেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, ই-রিটার্ন সংক্রান্ত যেকোন সমস্যায় করদাতাদের সহায়তা প্রদানের জন্য জাতীয় রাজস্ব বোর্ড একটি কল সেন্টার স্থাপন করেছে। উক্ত কল সেন্টারের ০৯৬৪৩ ৭১ ৭১ ৭১ নম্বরে ফোন করে করদাতাগণ ই-রিটার্ন সংক্রান্ত প্রশ্নের তাৎক্ষণিক টেলিফোনিক সমাধান পাচ্ছেন। এছাড়া www.etaxnbr.gov.bd এর eTax Service অপশন থেকে করদাতাগণ ই-রিটার্ন সংক্রান্ত যেকোন সমস্যা লিখিতভাবে জানালে তার সমাধান পাচ্ছেন।

এনবিআর জানায়, গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ কর বছরের জন্য অনলাইনে ই-রিটার্ণ দাখিল কার্যক্রম শুভ উদ্বোধন করেন।

এ পর্যন্ত প্রায় ২৯ লাখ ২০ হাজার করদাতা ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন এবং ৬ লাখ ৩৫ হাজার জন করদাতা অনলাইনে ২০২৫-২০২৬ কর বছরের আয়কর রিটার্ন দাখিল করেছেন।

এদিকে ই-রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজ বোধ্য করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড গত বছরের ন্যায় এ বছরেও অনলাইন প্রশিক্ষণের আয়োজন করেছে। এ পর্যন্ত প্রায় ১৫ হাজার করদাতা প্রশিক্ষণ গ্রহণ করেছেন।