সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জাতীয়

রাজনীতিবিদরাও জ্বালানি ঘাটতি তৈরি করেছেন


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-11
রাজনীতিবিদরাও জ্বালানি ঘাটতি তৈরি করেছেন
রাজনীতিবিদ এবং তাদের সহযোগী ব্যবসায়ীরাই বাংলাদেশের জ্বালানি ঘাটতি তৈরি করেছেন বলে অভিযোগ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

রাজনীতিবিদ এবং তাদের সহযোগী ব্যবসায়ীরাই বাংলাদেশের জ্বালানি ঘাটতি তৈরি করেছেন বলে অভিযোগ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শনিবার (১১ অক্টোবর) সকালে রাজধানীর কারওয়ানবাজারের একটি হোটেলে ‘টেকসই এলপিজি অর্থনীতি গড়ে তোলা, পরিবেশগত প্রভাব মোকাবিলা এবং নিরাপত্তা জোরদার’ শীর্ষক পলিসি ডিসকাশন অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি।

 

উপদেষ্টা বলেন, ‘বাসাবাড়ি ও শিল্পকারখানায় অবৈধ লাইনের কারণেও জ্বালানি ঘাটতি দেখা দেয়। অনেক জায়গায় লাইন দেয়া হয়েছে দুর্নীতি করতে, টাকা সরাতে। জানে যে গ্যাস দেয়া যাবে না তারপরও এমনটা করছে।’

 

তিনি আরও বলেন, ‘এর বাইরেও প্রাকৃতিক গ্যাস বাড়তি দামে আমদানি করতে বাধ্য হচ্ছি। এসব জায়গায় অবশ্যই এলপিজি আমদানি সহজ এবং খরচ কম।’

 

এলপিজির দাম কমাতে সবাইকে নিয়ে কাজ করার কথাও জানিয়ে ফাওজুল কবির, ‘দায়িত্বহীন ব্যবসা বন্ধ করতে হবে। শিল্প কারখানায় এলপিজি দিতে হলে দাম কমাতে কাজ করতে হবে। কীভাবে এলপিজি দিয়ে বিদুৎ উৎপাদন করা যায় সেটাও ভেবে দেখা দরকার।’

 

অনুষ্ঠানে দেশের জ্বালানি খাতের নীতিনির্ধারক, গবেষক, উদ্যোক্তা, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও উন্নয়ন সহযোগীরাও অংশ নেন এবং নিজেদের জায়গা থেকে তুলে ধরেন বিভিন্ন মতামত।