সব সময় সব খানে


মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

১৩ শ্রাবণ ১৪৩৩

সব সময় সব খানে!
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> সিরাজগঞ্জে আমবোঝাই ট্রাক খাদে, ব্যবসায়ী নিহত

>> তাড়াশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

>> বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফেরা হলো না সিয়ামের

>> খাল খনন শেষে বিপুল পরিমাণে টাকা ফেরত দিয়ে প্রশংসা কড়িয়েছেন দুই ইউএনও

>> হাতীবান্ধায় ফিলিং স্টেশনে মিলছে না পেট্রোল-অকটেন, কর্তৃপক্ষের দাবি ‘সরবরাহ বন্ধ’

>> বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ

>> সিরাজগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী গুরুতর আহত, ঢাকায় রেফার্ড

>> সিরাজগঞ্জে বাস চালককে জরিমানা করায় সড়ক অবরোধে বাজার স্টেশনে তীব্র যানজট

>> বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অনুমতি ছাড়াই রায়গঞ্জে চলছে ‘মিনি পেট্রোল পাম্প

>> মাত্র এক হাজার টাকার বিরোধে যুবককে হত্যা মামলার মূল আসামি শাহীন গ্রেফতার

আপনি পড়ছেন : জাতীয়

ওয়াসা-রাজউকের দায় এড়ানোর চেষ্টায় অসন্তোষ প্রকাশ: বেসরকারি বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা


নিজস্ব প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-03-14
ওয়াসা-রাজউকের দায় এড়ানোর চেষ্টায় অসন্তোষ প্রকাশ: বেসরকারি বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা

 

 

 

ঢাকার স্যুয়ারেজ ব্যবস্থার বেহাল দশা নিয়ে ওয়াসা-রাজউকের দায় এড়ানোর চেষ্টায় তীব্র অসন্তোষ জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান।


ঢাকা উত্তরের নগর ভবনে আয়োজিত মতবিনিময় সভায়, বর্জ্য ব্যবস্থাপনা না করেই ওয়াসার অর্থ আদায়ের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।


এ সময় বেদখল হওয়া খাল উদ্ধারে নানা বাধাবিপত্তির মুখে পড়তে হয় বলে জানান উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

 
রাজধানীজুড়ে বেহাল স্যুয়ারেজ ব্যবস্থা, বর্জ্য নিষ্কাশনে ব্যর্থতা আর পানি সরবরাহে দীর্ঘদিনের জটিলতার পরিপ্রেক্ষিতেই এমন ক্ষোভ ওয়াসার বিরুদ্ধে।


নিরাপদ পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় করণীয় নির্ধারণে প্যানেল আলোচনায় সেবা না দিয়ে ওয়াসার অর্থ আদায় নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা। যদিও এসব প্রশ্নের যুতসই কোনো উত্তর দিতে পারেননি ওয়াসা কর্মকর্তারা। স্বীকার করেন অর্থ আদায়ের বিষয়টিও।


এসময়, নগর ব্যবস্থাপনায় একে অন্যের ওপর দোষ চাপানোর সংস্কৃতি বন্ধের আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। ক্ষোভ জানান কাউন্সিলররা। আর মেয়র জানান, অসহায়ত্বের কথা।


এসময়, বাড়ির মালিকদের নিজ উদ্যোগে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলার সঙ্গে বস্তিগুলোতে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে সরকারি দফতরগুলোর সমন্বয়হীনতা রয়েছে বলেও উঠে আসে আলোচনায়