সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জাতীয়

নির্বাচনে মোতায়েন থাকবে সেনা ও নৌবাহিনীর ৯২ হাজার ৫০০ সদস্য


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-10-29
নির্বাচনে মোতায়েন থাকবে সেনা ও নৌবাহিনীর ৯২ হাজার ৫০০ সদস্য
সংগৃহীত ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে সেনা ও নৌবাহিনীর মোট ৯২ হাজার ৫০০ জন সদস্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবেন। এর মধ্যে সেনাবাহিনীর সদস্য ৯০ হাজার এবং নৌবাহিনীর সদস্য থাকবেন ২ হাজার ৫০০ জন।

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এ তথ্য জানান সেনা কর্মকর্তারা। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব বলেন, ‘নির্বাচনকালীন সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনা ও নৌবাহিনী সদস্যরা মাঠে থাকবে। দেশের প্রতিটি উপজেলায় সেনাবাহিনীর অন্তত এক কোম্পানি সদস্য মোতায়েন থাকবে।

তিনি আরও জানান, বৈঠকে নির্বাচনের আগের ৭২ ঘণ্টা এবং নির্বাচনের পরবর্তী সময়ে সম্ভাব্য পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। স্থানীয় জনগণ ও স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণ নিশ্চিত করে পরিস্থিতি স্বাভাবিক রাখতে করণীয় নিয়েও মতবিনিময় করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগ, নৌবাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন এবং প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

সরকার মনে করছে, সেনা ও নৌবাহিনীর উপস্থিতি নির্বাচনের পরিবেশকে আরও সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সহনশীল রাখতে সহায়তা করবে।