সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জাতীয়

ঢাকা থেকে জলপাইগুড়ি ট্রেনের সময়সূচি ও ভাড়া নির্ধারণ


নিজস্ব প্রতিনিধি -ই সময়

eshomoy.com || 2022-03-21



ঢাকা থেকে জলপাইগুড়ি ট্রেনের সময়সূচি ও ভাড়া নির্ধারণ

 

 

 

ঢাকা ক্যান্টনমেন্ট থেকে নিউ জলপাইগুড়ি চলাচলকারী মিতালী আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেনের সময়সূচি ও ভাড়া নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

 

সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয় থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে সময়সূচি-ভাড়া নির্ধারণের বিষয়টি জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে রোববার ও বুধবার। নিউ জলপাইগুড়িতে সময় ১১.৪৫ (আইএসটি) ও হলদিবাড়িতে ১২.৫৫/১৩.০৫ (আইএসটি), চিলাহাটিতে ১৩.৫৫/১৪.২৫ (বিএসটি) এবং ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাবে ২২.৩০ (বিএসটি)।
 

এমনিভাবে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সোমবার ও বৃহস্পতিবার ২১.৫০ (বিএসটি) ছেড়ে চিলাহাটি ০৫.৪৫/০৬.১৫ (বিএসটি), হলদিবাড়িতে ০৬.০০/০৬.০৫ (আইএসটি), নিউ জলপাইগুড়ি পৌঁছাবে ০৭.১৫ (আইএসটি)।


রেলের প্রাপ্য ভাড়া, ভ্যাট, ট্রাভেল ট্যাক্সসহ সর্বমোট ভাড়া নির্ধারণ করা হয়েছে এসি বার্থ চার হাজার ৯০২ টাকা, এসি সিট তিন হাজার ৮০২ টাকা, এসি চেয়ার দুই হাজার ৭০১ টাকা। পাঁচ বছর বয়স পর্যন্ত অপ্রাপ্ত বয়স্ক যাত্রী টিকিটের ক্ষেত্রে ৫০ শতাংশ ভাড়া প্রযোজ্য হবে।


ট্রেন কম্পোজিশন এসি (বার্থ/সিট) চারটি, এসি চেয়ার চারটি, ব্রেক ভ্যানসহ পাওয়ার কার রয়েছে দুটি। আগামী ২৭ মার্চ এ ভাড়া কার্যকরের কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।