সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জাতীয়

দেশের সব বিমানবন্দরে ‘সর্বোচ্চ সতর্কতা’ জারি - 'বেবিচক'


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-12
দেশের সব বিমানবন্দরে ‘সর্বোচ্চ সতর্কতা’ জারি - 'বেবিচক'
ফাইল ছবি।

যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারির নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

মঙ্গলবার (১১ নভেম্বর) এ-সংক্রান্ত একটি জরুরি চিঠি দেশের সব বিমানবন্দরে পাঠানো হয়েছে।


চিঠিতে সিসিটিভি নজরদারি বাড়ানো, নিরাপত্তা টহল জোরদার করা এবং সর্বোচ্চ জনবল নিশ্চিত করার মতো একাধিক কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।


বেবিচকের নির্দেশনায় বলা হয়, দেশের সব বিমানবন্দরের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি, ভেহিক্যাল পেট্রোল এবং ফুট পেট্রোল বাড়ানোসহ মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করতে হবে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক সব ধরনের ব্যবস্থা নেয়ার প্রস্তুতি রাখতে বলা হয়েছে।


চিঠিতে দেয়া প্রধান নির্দেশনাগুলো হলো:

  • বিমানবন্দরে শুধু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও অনুমোদিত যাত্রীদের প্রবেশ নিশ্চিত করতে হবে এবং জনসাধারণের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।
     
  • বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি সর্বোচ্চ পর্যায়ে রাখতে হবে এবং নিরাপত্তা কর্মীদের সতর্ক অবস্থায় রাখার জন্য নিয়মিত ব্রিফিং দিতে হবে।
     

আরও পড়ুন: বিমানবন্দরে যাত্রীর সঙ্গে প্রবেশসীমা, গাড়ি থামার সময় নির্ধারণ করে দিলো বেবিচক
 

  • বিমানবন্দরের প্রবেশ ও প্রস্থান পথে র‍্যানডম নিরাপত্তা তল্লাশি করতে হবে। যাত্রী, ক্যাবিন ব্যাগেজ, কার্গো ও যানবাহনের যথাযথ তল্লাশি নিশ্চিত করতে হবে।
     
  • বিমানবন্দরের অভ্যন্তরে স্পর্শকাতর এলাকা ও সীমানাপ্রাচীর এলাকায় নিয়মিত ও ঘনঘন নিরাপত্তা টহল পরিচালনা করতে হবে।
     
  • সিসিটিভি মনিটরিং সেল ২৪ ঘণ্টা সক্রিয় রাখতে হবে এবং সন্দেহজনক কার্যকলাপ পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।
     
  • নিরাপত্তা সরঞ্জামাদি (যেমন: স্ক্যানার, মেটাল ডিটেক্টর, সিসিটিভি ইত্যাদি) প্রতিদিন পরীক্ষা করে তাদের কার্যকারিতা নিশ্চিত করতে হবে।
     
  • গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নীতিমালা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।


জরুরি পরিস্থিতিতে অগ্নিসুরক্ষা নিশ্চিত করতেও বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, গ্যাস লাইন, বৈদ্যুতিক লাইন ও সংশ্লিষ্ট স্থাপনাসমূহ পরিদর্শনপূর্বক অগ্নিসুরক্ষা নিশ্চিত করতে হবে। বিমানবন্দরের অগ্নিসুরক্ষা ব্যবস্থার প্রস্তুতি ও সতর্কতা ২৪/৭ সক্রিয় রাখার নির্দেশ দেয়া হয়েছে।


কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশও দেয়া হয়েছে সব বিমানবন্দর কর্তৃপক্ষকে।