সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জাতীয়

(ইসি) ভবনের পাশে বিস্ফোরকযুক্ত ৪ পটকা উদ্ধার, বাড়ানো হয়েছে নিরাপত্তা


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-12
(ইসি) ভবনের পাশে বিস্ফোরকযুক্ত ৪ পটকা উদ্ধার, বাড়ানো হয়েছে নিরাপত্তা
ফাইল ছবি।

নির্বাচন কমিশন (ইসি) ভবনের পাশে স্বর্ণালি চত্বরে বিস্ফোরকযুক্ত চারটি পটকা উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে পটকাগুলো দেখতে পান ইসির কিছু কর্মচারী। পরে শেরেবাংলা নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এগুলো উদ্ধার করে।

নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেনও এ তথ্য নিশ্চিত করেছেন।

গণমাধ্যমে ওসি বলেন, সকালে নির্বাচন কমিশনের চাকরিজীবীরা প্রথমে চারটি বস্তু দেখতে পান। তারা পুলিশকে খবর দিলে আমরা যাই। গিয়ে ৪টি স্থানীয়ভাবে তৈরি পটকা পাই, যেগুলো স্কচটেপ দিয়েছে মোড়ানো ছিল। ভেতর বিস্ফোরক ছিল। বিস্ফোরিতও হয়েছে হালকা।

তিনি আরও বলেন, আমরা উদ্ধার করে এনেছি। তবে এগুলো ককটেল না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সম্ভবত রাতে ভবনের পাশে পটকাগুলো রাখা হয়েছে, যখন সাধারণত ইসিতে লোকজন থাকে না।

ইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সকাল ১০টার দিকে পটকাগুলো উদ্ধার করা হয়েছে। পুলিশ নিয়ে গেছে। এখন থেকে নির্বাচন ভবনসহ আশপাশের এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হবে।

এর আগে ২৫ অক্টোবর নির্বাচন কমিশন ভবনের সামনে ‘ককটেল বিস্ফোরণের’ পর ‘ধাওয়া দিয়ে’ এক যুবককে আটক করার কথা জানায় পুলিশ।

সে সময় পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেছিলেন, কতিপয় দুষ্কৃতিকারী ভবনের বাইরে একটি ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের বিকট আওয়াজ হওয়ার পর আমাদের টহল টিম ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হয়েছে।