সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জাতীয়

নাশকতাকারীদের গুলির নির্দেশ আইনেই রয়েছে ঃ ডিএমপি কমিশনার


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-20
নাশকতাকারীদের গুলির নির্দেশ আইনেই রয়েছে ঃ ডিএমপি কমিশনার
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে নাশকতাকারীদের গুলি করার নির্দেশ নিজের নয়, আইনেই রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

ববৃহস্পতিবার (২০ নভেম্বর) নভেম্বর সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান তিনি।

 

বেশ কিছুদিন ধরে রাজধানীতে থামছেই না বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটছে। এ নিয়ে গত ১৬ নভেম্বর এক বেতার বার্তায় গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

 

এই নির্দেশের বিষয়ে জানতে চাইলেন তিনি বলেন, ‘গুলির নির্দেশ আমার নয়। নাশকতার করলে গুলি করার বিধান পুলিশ আইনেই রয়েছে। ককটেল মেরে নাশকতা করলে আইনের কঠোর প্রয়োগ করতে নির্দেশনা দেয়া রয়েছে।

 

সবশেষ গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে মিরপুরের পল্লবী থানার সামনে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটনো হয়। এতে থানায় দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুর ইসলামসহ তিনজন আহত হন।

 

পুলিশ সদস্যের ওপর ককটেল হামলার সমালোচনা করে সাজ্জাত আলী বলেন, এ ধরনের ঘটনা ঘটতে থাকলে মনোবল হারাতে পারে পুলিশ।

 

এ ধরনের দুর্বৃত্ততায়ন না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে সবাই ক্ষতিগ্রস্ত হবেন। এ ধরনের কাজ চলতে থাকলে নিজের ঘরবাড়ি নিজেদের পাহারা দিতে হবে।

 

এদিকে, অরাজক পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা থেকেই ধানমন্ডি ৩২ নম্বরের অবশিষ্টাংশ ভাঙতে দেয়া হয়নি বলেও জানান ডিএমপি কমিশনার। রাস্তায় আন্দোলনে নেমে পুলিশকে প্রতিপক্ষ না ভেবে সহায়তার আহ্বানও জানান তিনি।