সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জাতীয়

নির্বাচনে প্রার্থী হওয়া বা রাজনৈতিক দলে যোগদানের কোনো ইচ্ছা নেই


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-11-30
 নির্বাচনে প্রার্থী হওয়া বা রাজনৈতিক দলে যোগদানের কোনো ইচ্ছা নেই
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান

কোনো রাজনৈতিক দলে যোগদান ও নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন, বিদ্যুৎ ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি বলেন, আমার বয়স ৭৩ বছর, নতুনভাবে কোনো রাজনৈতিক দলে যোগদান করার ইচ্ছা নেই। এ ছাড়া আগামী নির্বাচনে প্রার্থী হওয়ারও কোনো ইচ্ছা নেই।

আজ রবিবার চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন শেষে এক মতবিনিময়সভায় এসব কথা বলেন উপদেষ্টা ফাওজুল কবির খান।

উপদেষ্টা বলেন, আগামী নির্বাচন হবে স্বচ্ছ, সঠিক ও নিরপেক্ষ। আপনারা সন্দ্বীপের জন্য অপেক্ষাকৃত তরুণ, সৎ, সন্দ্বীপপ্রেমী একজন প্রার্থীকে বেছে নেবেন।

অনিয়ম-দুর্নীতির কারণে উন্নয়ন হচ্ছে না দাবি করে উপদেষ্টা বলেন, উপজেলা প্রকৌশলীরাসহ অন্যরা ভাগ-বাটোয়ারা করে উন্নয়নের বরাদ্দ নয়ছয় করছে। এর আগে বরাদ্দ দেওয়া রাস্তার কাজ শেষ না হলে নতুন করে কোনো রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হবে না।


উপদেষ্টা ফাওজুল কবির সন্দ্বীপবাসীর নৌ যাতায়াতে বাড়তি সুবিধা দিতে আগামী ডিসেম্বরে একটি সি-ট্রাক চালুর ঘোষণা দেন। তিনি গুপ্তছড়া ঘাটে ড্রেজিংয়ের পরিবর্তে স্থায়ী নাব্যতা দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও উপস্থিত বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের নির্দেশ দেন।