সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জাতীয়

যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিসহ ৭টি ক্রয় প্রস্তাব অনুমোদন


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-12-02
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিসহ ৭টি ক্রয় প্রস্তাব অনুমোদন
ফাইল ছবি।

সংযুক্ত আরব আমিরাত ও মরক্কো থেকে সার এবং যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিসহ ৭টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে ‘সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’। এতে মোট ব্যয় হবে ২ হাজার ৯৮২ কোটি ৪০ লাখ টাকা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

বৈঠক শেষে জানানো হয়, বৈঠকে সরকারি পর্যায়ে চুক্তির (জি-টু-জি) আওতায় সার আমদানির দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে প্রতি মেট্রিক টন ৪০৯.৫০ ডলার দরে সংযুক্ত আরব আমিরাত-এর ‘ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড’ থেকে ৩য় লটে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানিতে বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে ২০১ কোটি ১৪ লাখ ৬৪ হাজার টাকা।

দ্বিতীয় প্রস্তাবে প্রতি মেট্রিক টন ৬৮২.৬৭ ডলার দরে মরক্কো’র ‘ওসিপি নিউট্রিক্রপস’ থেকে ৯ম লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানিতে বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে ৩৩৫ কোটি ৩২ লাখ ৭৫ হাজার টাকা।

বৈঠকে যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ইউএস হুইট এসোসিয়েটস কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত প্রতিষ্ঠান ‘অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড’ এ গম সরবরাহ করবে। প্রতি মেট্রিক টন গম ৩১২.২৫ ডলার দরে বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে ৮৪২ কোটি ৬ লাখ ৩৩ হাজার টাকা।

টিসিবির জন্য সয়াবিন ও রাইস ব্রান তেল ক্রয় 

বৈঠকে টিসিবির জন্য স্থানীয় উৎস থেকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৫০ লাখ লিটার সয়াবিন তেল এবং ১ কোটি লিটার রাইস ব্রান তেল ক্রয়ের দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এর মধ্যে প্রতি লিটার ১৭৯ টাকা ৮৫ পয়সা দরে ৫০ লাখ লিটার সয়াবিন তেল কিনতে ব্যয় হবে ৮৯ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা। এটি সরবরাহ করবে ‘সোনারগাঁও সীডস ক্রাশিং শিলস লিমিটেড’।

অন্যদিকে, প্রতি লিটার ১৬১ টাকা দরে ১ কোটি লিটার রাইস ব্রান তেল কিনতে ব্যয় হবে ১৬১ কোটি টাকা। দুটি প্রতিষ্ঠান থেকে এ তেল কেনা হবে। এর মধ্যে ৩০ লাখ লিটার সরবরাহ করবে ‘তামিম অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ এবং ৭০ লাখ লিটার সরবরাহ করবে ‘মজুমদার ব্রান অয়েল মিলস লিমিটেড’।

আড়িয়াল খাঁ নদীতে সেতু নির্মাণে ব্যয় ১ হাজার ৩৫২ কোটি টাকা

বৈঠকে ‘রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদি-হিজলা মহাসড়ক (জেড-৮০৩৪)-এর ৮ম কিলোমিটারে আড়িয়াল খাঁ নদীর উপর মীরগঞ্জ সেতু নির্মাণ’ প্রকল্পের আওতায় মীরগঞ্জ প্রধান সেতুসহ মীরগঞ্জ সেতু, অ্যাপ্রোচ সড়ক ও আনুষঙ্গিক কাজ সম্পাদনে প্যাকেজ নং ডব্লিউপি-০১-এর পূর্তকাজের দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম