সব সময় সব খানে


বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জাতীয়

কারসাজিতে বেড়েছে পেঁয়াজের দাম


মোঃ মামুন, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2025-12-07
কারসাজিতে বেড়েছে পেঁয়াজের দাম
কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

পেঁয়াজের দাম ৪০ টাকা বেড়েছে। এটা কারসাজি করে বাড়ানো হয়েছে। এর সাথে জড়িতদের খুঁজে বের করতে হবে বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এই মুহূর্তে পেয়াজের কোনও সংকট নেই। এরপরও বেড়ে গেছে। সারেরও মজুদ আছে। 

 

রোববার (৭ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।

তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণ করার জন্য পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে। পেয়াজের দাম ৭০টাকা হলে সবার জন্য ভালো। বাজার নিয়ন্ত্রণে যোগসাজশ থাকলে কৃষি কর্মকর্তাদের চাকরি থাকবে না। ব্যবসায়ীদের কারসাজি বাণিজ্য মন্ত্রণালয় দেখবে। 

তিনি আরও বলেন, ৭০ ভাগ আমন ধান কাটা হয়েছে। ফলন ভালো হয়েছে। সবজির দাম সহনীয় আছে। সামনে আরও দাম কমবে। তবে এমনভাবে দাম যেন না কমে যাতে কৃষক ক্ষতিগ্রস্ত হয়।

আলু চাষীদের সহায়তার বিষয়ে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, আলুতে এবার চাষীরা ক্ষতির শিকার হয়েছেন। আলুর ক্ষেত্রে কৃষককে ভর্তুকি দেয়ার চিন্তা ভাবনা চলছে। আমাদের দেশের আলুর জাত উন্নত না হওয়ায় রফতানি করা যাচ্ছে না বলেও জানান তিনি।

এ সময় সারের অনর্থক ব্যবহার বন্ধের আহ্বান জানান কৃষি উপদেষ্টা। তিনি বলেন, মৎস্য চাষসহ বিভিন্ন ক্ষেত্রে সারের ব্যবহার বাড়ছে। এভাবে নানা ক্ষেত্রে সারের ব্যবহার কমাতে হবে।

ওসি, এসপিদের লটারির মাধ্যমে বদলি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কৃষি কর্মকর্তাদেরও একইভাবে বদলি করা হবে। এরমধ্যে ২ জনকে বদলি করেছি। সবাই ভালো জায়গায় বদলি হতে চায়। এখানে ভালো মানে হলো যেখানে টাকা পয়সা আছে এমন জায়গা।