সব সময় সব খানে


শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
১৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি

>> হাতিয়া উপজেলা যুবশক্তির পদ থেকে পদত্যাগ করলেন ফাহিম ফয়সাল

>> মানুষের কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লালমনিরহাট যুবদল নেতাদের

>> ভাঙ্গায় সাবেক চেয়ারম্যান লাভলুর অভিযোগের প্রতিবাদে প্রবাসী মিঠুর সংবাদ সম্মেলন

>> পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি, সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

>> মানুষের দোরগোড়ায় ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছানোর উদ্যোগ পূবালী ব্যাংকের

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির।

>> গণশৌচাগার সংকটে লালমনিরহাট শহর, দুর্ভোগে নারী- শিশু-বয়স্করা

>> ভজনপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি জুনায়েদ, সম্পাদক জমির

>> শিক্ষকদের সম্মিলিতস্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: বাদাশিকস কেন্দ্রীয় সভাপতি মুফতি জয়নুল আবেদীন

আপনি পড়ছেন : জাতীয়

সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন 


নিজস্ব প্রতিবেদক ইসময়

eshomoy.com || 2022-07-26 04:51:15
সড়ক দুর্ঘটনায় নিহত ২ জন 

 

 

বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।


২৬ জুলাই (মঙ্গলবার) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার পালেরহাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।


নিহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা পৌনে ১১টার দিকে ঢাকা থেকে বাগেরহাটের শরণখোলাগামী ক্লাসিক মেঘনা পরিবহনের একটি বাস ফকিরহাট উপজেলার পালেরহাট নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।


আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিমুজ্জামান সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন।