এক ফুটফুটে কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন "ই-সময়" এর সাব-এডিটর এম. এস আরিফ ও তার সহধর্মিণী নিহা। গত ১৯ শে জানুয়ারি, সোমবার রাত ১১টা ৪৫ মিনিটে তাদের কোল আলো করে পৃথিবীতে আসে এই নতুন অতিথি। বর্তমানে মা ও নবজাতক শিশু উভয়ই সম্পূর্ণ সুস্থ রয়েছেন।
নতুন অতিথির আগমনে আরিফ-নিহা দম্পতির পরিবারে এখন আনন্দের বন্যা বইছে। জীবনের নতুন এই চমৎকার অনুভূতি ব্যক্ত করে শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই দম্পতি।
এম. এস আরিফের বাবা হওয়ার এই আনন্দের সংবাদে ই-সময় পরিবার, তার সহকর্মী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন। ফুটফুটে এই রাজকন্যার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন সবাই।