লালমনিরহাটের হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে আলোচনা করা হয়। পরে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপজন মিত্র, সহকারী কমিশনার (ভূমি) রন্টি পোদ্দার, হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিউর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা দিন মোহাম্মদ আসাদুল্লাহ ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান।
এ ছাড়া উপস্থিত ছিলেন মোঃ মোশারফ হোসেন, আহবায়ক হাতীবান্ধা উপজেলা বিএনপি, সদস্য সচিব মোঃ আফজাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম এবং বিএনপি নেতা সাহেদুজ্জামান কোয়েলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে দেশপ্রেম, জাতীয় সংহতি ও দেশের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।