সব সময় সব খানে


সোমবার, নভেম্বর ৯, ২০২৬

২৫ কার্তিক ১৪৩৩

সব সময় সব খানে!
সোমবার, নভেম্বর ৯, ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩
**সদ্যপ্রাপ্ত

>> তরুণদের মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান হাজী আব্দুস সাত্তারের

>> সমাজসেবক আহাদুর রহমান কামরুল ও সাংবাদিক মাহদী রহমানকে সংবর্ধনা দিল মুহাম্মাদিয়া ইসলামী যুব সমাজ

>> জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন, মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

>> সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ৪ ডিসেম্বর

>> হাতীবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

>> তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ

>> হাতীবান্ধায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

>> জেল হত্যা দিবস ঘিরে সিরাজগঞ্জে রাতভর পুলিশের বিশেষ টহল

>> নোয়াখালীতে সন্ত্রাসবিরোধী মামলায় কৃষক দল নেতা গ্রেপ্তার

>> নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

আপনি পড়ছেন : সারাদেশ

মার্কিন সামরিক সহায়তার বরাদ্দ ছাড়িয়ে কয়েক বিলিয়ন ডলারের বেশি অস্ত্র কিনেছে ইসরায়েল


আয়াত, ডেস্ক রিপোর্ট

eshomoy.com || 2026-11-07
মার্কিন সামরিক সহায়তার বরাদ্দ ছাড়িয়ে কয়েক বিলিয়ন ডলারের বেশি অস্ত্র কিনেছে ইসরায়েল

মার্কিন সহায়তার বরাদ্দ ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনেছে ইসরায়েল

যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া সামরিক সহায়তার বরাদ্দের বাইরেও কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র কেনার চুক্তি করেছে ইসরায়েল। দেশটির আগে থেকে করা অস্ত্র কেনার অর্ডার পরিশোধ করতে ২০২৮ সালের পর অতিরিক্ত প্রায় ১০ বিলিয়ন ডলার প্রয়োজন হবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি নথি।

৫ নভেম্বর প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৮ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান সামরিক সহায়তা চুক্তির আওতায় ইসরায়েল প্রায় ৭ বিলিয়ন ডলারের সহায়তা পাবে। তবে আগে থেকে দেওয়া অস্ত্রের অর্ডার পরিশোধের জন্য এই অর্থ যথেষ্ট নয়।

বর্তমান চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে প্রায় ৩ দশমিক ৩ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিয়ে থাকে। এ ছাড়া ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সহযোগিতায়ও অর্থ বরাদ্দ রয়েছে। ২০১৬ সালে স্বাক্ষরিত ১০ বছর মেয়াদি এই চুক্তির মেয়াদ ২০২৮ সালে শেষ হওয়ার কথা।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের নথি অনুযায়ী, ২০২৬ সালের ১ এপ্রিল পর্যন্ত ইসরায়েলের করা অস্ত্র কেনার অর্ডার পরিশোধে অতিরিক্ত প্রায় ১০ বিলিয়ন ডলার প্রয়োজন হতে পারে। এই অর্থ যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সামরিক সহায়তা, ইসরায়েলের নিজস্ব বাজেট অথবা দুই দেশের অর্থায়নের সমন্বয়ে দেওয়া হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সামরিক সহায়তার অর্থ ব্যবহার করে আগাম অস্ত্রের অর্ডার দেওয়ার সুযোগ রয়েছে ইসরায়েলের। ফলে সহায়তা বন্ধ বা কমানোর সিদ্ধান্ত হলেও আগে থেকে করা অস্ত্র কেনার চুক্তিগুলোর অর্থ পরিশোধের বিষয়টি থেকে যাবে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভবিষ্যতে মার্কিন সামরিক সহায়তার ওপর নির্ভরতা কমানোর কথা বলেছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে রাজনৈতিক আলোচনা ও বিতর্ক বাড়ছে।